বিচারপতি এমএ আজিজের অবর্তমানে
২২ শে নভেম্বর, ২০০৬ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিচারপতি এমএ আজিজের অবর্তমানে সিইসির দায়িত্ব পালন করবেন কে? মঙ্গলবার ঘুরেফিরে মানুষের মুখে মুখে ছিল এ প্রশ্ন। আলোচনায় এসেছে বেশকিছু নাম। জানা যায়, দু'জন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হবে। কমিশনার হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ড. সা'দত হোসেন, সাবেক সচিব ফয়জুর রাজ্জাক, সাবেক সচিব এমএম রেজা ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমানের নাম আলোচনায় এসেছে।
সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ড. সা'দত হোসেনকে নির্বাচনকালীন সিইসির দায়িত্ব প্রদানের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে। বিচারপতি এমএ আজিজের ছুটিকালীন সময়ে তিনি দায়িত্ব পালন করবেন। তবে সা'দত হোসেনকে সিইসির দায়িত্ব পালনের দায়িত্ব দিতে বিএনপি জোটের আপত্তি রয়েছে বলে জানা যায়। সূত্র জানায়, বিএনপি চায় বর্তমান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানকে সিইসির অবর্তমানে দায়িত্ব দিতে। তাদের যুক্তি, সিনিয়র ইসি হিসেবে মাহফুজুর রহমানই দায়িত্ব পাওয়ার যোগ্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল বর্তমান কমিশনারদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেয়ার পক্ষে নয়। বিষয়টি নিয়ে এখন বিভিন্ন পর্যায়ে দেনদরবার চলছে। নতুন দু'জন ইসি নিয়োগের বিষয়েও মতপার্থক্য রয়েছে। ড. সা'দত হোসেনের ব্যাপারে দু'পক্ষ একমত হলেও আরেকজনের বিষয়ে মতানৈক্য আছে। বিএনপি চায় সাবেক স্বাস্থ্যসচিব ফজলুর রহমানকে ইসি পদে। 14 দল তার বিরোধী। তাদের অভিযোগ, 2001 সালের নির্বাচনে জোটের পক্ষে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যে সচিব সক্রিয় ছিলেন এর মধ্যে ফজলুর রহমান অন্যতম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন