somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সময় আর টেক্সট বই ছাপানো লাগবে না - এনসিটিবি চেয়ারম্যান!!! এদিকে প্রাথমিকের প্রতিসেট বই এক হাজার ৫০০ টাকা পর্যন্ত‍!!!‍‍

১৭ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি বছর প্রথমবারের মত প্রথম থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল পাঠ্যপুস্তক এনসিটিবি’র ওয়েবসাইটে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েবসাইটে বই উদ্বোধনের পরই বিষয়টির পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ বলেছেন, পাঠ্যপুস্তক ওয়েবসাইটে দিয়ে সরকার অত্যন্ত ভালো কাজ করেছে। অন্যদিকে কেউ কেউ বলেছেন, ওয়েবসাইটে শুধু বই দেখবে বা পড়বে না, ডাউনলোডও করবে। কিন্তু বই ডাউনলোড করতে গিয়ে খরচ বেশি পড়ছে বলেও মন্তব্য করছেন তারা। যারা এখন পর্যন্ত বই পায়নি তারাই ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করছে বলে জানা গেছে। এ বিষয়ে ভিক্টোরিয়া কেজি স্কুলের শিক্ষক রণজিত রায় রণ বলেছেন, এখন পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা বই পায়নি। ওয়েবসাইট থেকে প্রাথমিকের প্রতিসেট বই ডাউনলোড করতে প্রায় এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত লাগছে। এত টাকা দিয়ে ডাউনলোড করে বই নেয়ার মতো সকলের সঙ্গতি হয়নি।

পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস সংযোজন সংক্রান্ত কমিটির সদস্য শিক্ষাবিদ রতন সিদ্দিকী বলেছেন, ওয়েবসাইটে বই দেয়ার সুবিধা ও অসুবিধা দুটোই আছে। নিুবিত্তদের ওযেবসাইট থেকে বই ডাউনলোড করলে অনেক ভোগান্তি পেতে হবে। বিত্তবানদের জন্য কিছুই না। তিনি আশাপ্রকাশ করে বলেন, বিত্তবানরা নিজ উদ্যোগে ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করে যাদের বইয়ের সমস্যা রয়েছে তাদেরকে উপহার দিতে পারেন। এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তফা কামাল উদ্দিন বলেছেন, নীলক্ষেত থেকে বই ডাউনলোড করলে এতটাকা লাগার প্রশ্নই আসে না। এছাড়া তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন বই ডাউনলোড করতে হবে কেন, ওয়েবসাইটে বই দেয়া হয়েছে পড়ার জন্য। বিশেষ করে যারা বিদেশে রয়েছে ওয়েবসাইটের বই তাদের জন্য উপকারী হবে। একইসঙ্গে যাদের বইয়ের একটি পৃষ্ঠা হারিয়ে যাবে তারা ওই পৃষ্ঠাটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে।

তারমতে, ওয়েবসাইটের এই পুরো বিষয়টি কয়েকবছরের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠবে। হয়তো তখন বই ছাপানো লাগবে না।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×