somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কি হবে মানব জীবন !

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লালন বলেছেন , হেন মানব জীবন দীন দয়াময় দিয়েছো কোন ফলে !
এই যে মহামুল্যবান মানুষ জনম পেয়েছি , এতে আমাদের কোন হাত নেই। আমি হতে পারতাম ছারপোকা, কেচো, তেলোপোকা, গরু, কাক, কাঠবিড়ালী অথবা আর যা কিছু আছে। কিন্তু আমি সেসব না হয়ে হয়েছি পৃথীবির সবচেয়ে বুদ্ধুমান প্রানী। এই যে আমি এই অনুভুতিশীল জীবন পেলাম, কি জন্য পেলাম ! কি জন্য আমি ঘাস খাওয়া গরু না অথবা না আমি ইদুর খোজা পেচা।
এই জনম পেতে আমার কোন কষ্ট করতে হয় নি , আমাকে কেউ বলেনি এই করো ঐ করো তাহলে তুমি মানুষ জীবন পাবে । আমি এই জীবন এক্সিডিন্টলি গিফট পেয়েছি। যদিও এই গিফটেড জীবন পেতে আমাদের কোন পরিশ্রম করতে হয় নি কিন্তু এই জীবন বাচিয়ে রাখতে করতে হয় ক্রামাগত যুদ্ধ। কয়দিন আগে অরিত্রি মারা গেলো। সে তো বোঝে নাই কত মহা মুল্যবান উপহার এই মানুষ জীবন। এই সমাজ সেটা তাকে বুঝতে দেই নি । সে না বুঝেই হারিয়ে গেলো মহাবিশ্বের সবথেকে সুন্দর গ্রহ থেকে।

মনটা কয়দিন ধরেই নানা কারনের উদাস। আমার বড় ভাগ্নি ভিকারুন্নেসাই পড়ে । সেও কি এই সব ট্রমার ভেতর দিয়ে বড় হচ্ছে ! আমার আপারও কি মুখ বুজে অপমান সহ্য করতে হয় ! এই সব চিন্তা মাথার ভেতর জলের মতো ঘুরপাক খায়। মন আনচান করলে নাকি প্রিয় মানুষদের সাথে কথা বলতে হয়। আমি সাত পাচ ভাবতে ভাবতে মিরপুর ছয় এ গেলাম। মিরপুর ছয় এ কিছু রোডের বাড়ি গুলোর ছাদ একটার সাথে আরেকটা জয়েন্ট করা । মানে একটা রোডের প্রথম বাড়ি থেকে শেষ বাড়ি পর্যন্ত ছাদ দিয়ে যাওয়া যায়। আমি এবং আমরা সেই সব ছাদের একটিতে বসে জয়েন্ট ছাদের কুফল সম্পর্কে বিশেষজ্ঞ মতামত দিচ্ছলাম।

ছয় তালার ছাদ। মাথার উপর বিশাল আকাশ, আকাশে গুটিকয়েক তারা, আগত শীতের হিম হিম হাওয়া আমাদের আড্ডাকে আরো প্রানবন্ত করছিল।আমি হওতোবা চায়ে চুমুক দিতে দিতে দ্বীর্ঘশাস ছেড়ে বলতে যাচ্ছিলাম , দেশটার কি যে হবে ! এমন সময় শুনলাম তিন নাম্বার ছাদের দরজাই কারা যেন জোরে জোরে বাড়ি মারছে আর বলছে , মাগো মাফ করে দেন , আপনি লাফ দিয়েন না। প্রথমে পাত্তা না দিলেও দুই তিন বার এই কথা শুনার পর দাড়ালাম। দেখলাম তিন নাম্বার ছাদের রেলিং এর গা ঘেষে একটা মহিলা দাঁড়িয়ে আছে, পড়নে শাড়ি । বুক সমান রেলিং , শাড়ির কারনে সে রেলিং এ উঠতে পারছে না। দুই হাতে ভর দিয়ে উঠার চেষ্টা করছে।
আমি এই পাশ থেকে গলার সবটুকু জোর দিয়ে বলছি, প্লিজ লাফ দিবেন না। আমাদের কারো কথায় সে তার চেষ্টা থামাচ্ছে না।
আমি যে ছাদে দাঁড়িয়ে ছিলাম সে ছাদে বুক সমান রেলিং। আমি চোখের পলকে তিনটা ছাদের রেলিং পেরিয়ে সেই ছাদের চলে গেলাম।
ততক্ষনে মহিলা রেলিং এর উপর উঠে বসতে সক্ষম হয়েছে। আমি দৌড়ে যেয়ে পেছন থেকে জাপটে ধরলাম। মহিলা ক্রমাগত আমার সাথে শক্তি খাটাচ্ছে। আমি এক ঝটকায় তাকে নিচে নামিয়ে ফেললাম।
দেখলাম কাচা পাকা চুলের একটা মানুষ। থর থর করে কাপছে। চোখে রাজ্যের শুন্যতা। আমি তার মাথায় হাত দিলাম। সে ঝর ঝর করে কেদে ফেললো। বললো , বাপরে যে মায়ের ছেলে নেশা করে ,কথা শোনে না, যে মায়ের মেয়ের নামে এতো কলঙ্ক ! তার বেচে থেকে লাভ কি?
ইতিমধ্যে দরজা ভাঙ্গা হয়েছে । পুরো বিল্ডিং এর লোক ছাদে চলে এসেছে। আমি নিঃশব্দে ছাদ টপকালাম।

অগ্রাহায়নের আকাশ কি ঝাপসা হয় ! নাকি আমার চোখ ঝাপসা হয়ে গেছে । ঝাপসা চোখে স্বার্থপরের মতো ভাবতেছি, মানুষ কেন শুধুমাত্র নিজের জন্য বাচে না !
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×