somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ The Body (El Cuerpo)... মাথানষ্ট থ্রিল আর টুইস্টের সমন্বয়ে নির্মিত যে মুভিটি।

২৯ শে মে, ২০১৫ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

The Body (El Cuerpo)

কেউ একজন বলেছেন, পৃথিবীর তাবৎ থ্রিলারের মায়েরে বাপ! আমি যথার্থ না বলে বাড়িয়ে বলতে পারবনা।
আমি বলব, থ্রিলারের মায়েরে আন্টি।

দীর্ঘদিন পর ভায়োলেন্সের বাইরে গিয়ে এমন একটা ওভার আল্ট্রা টুইস্টেড মুভি দেখার সৌভাগ্য হলো। যেটা টুইস্টের বাপ-মা-ভাইবোন Incendies, Oldboy, No mercy র পর আমার দেখা সেরা টুইস্টেড মুভি। শুরু থেকেই The Body র প্রতিটা মূহুর্ত শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখবে আপনাকে। মুভির প্লটেই নিজেকে কল্পনা শুরু করে দিবেন। বারবার এদিক ওদিক হয়ে যাবেন একের পর এক চমকে ওঠা রহস্যের কিনারা খুঁজে বের করতে। যতই সামনে এগোচ্ছিলাম, কল্পনায় একটা প্লট দার করাচ্ছিলাম যে শেষমেষ এই হবে। কিন্তু পরক্ষনেই আবার সেটা মুছে ফেলি। জনরা গুলিয়ে ফেলছিলাম, এই ভাবি হরর তো এই ভাবি থ্রিলার, তো আবার ভাবি রিভেঞ্জ। (আপাতত ধরি থ্রিলার। কারণ উপরে থ্রিলার বলে আসছি :p ) কোন প্লট মিলল না শেষ পর্যন্ত। পদেপদে দর্শককে ঠক খাওয়ানোর অসিম ক্ষমতার জন্যে পরিচালক অষ্কারের দাবিদার। মুভি দেখার সময় ভাবছিলাম, আমার নিজের অষ্কার থাকলে এই ডিরেক্টর ওরিওল পাওলোরে দিয়া দিতাম। আর যদি পরে কোন অষ্কার পাইতাম, সেটা দিতাম ডিক্যাপ্রিওরে। :p (বেশি ত্যানা পেঁচানো হয়ে যাচ্ছে)

যাইহোক, খুঁতহীন থ্রিলার মুভি বোধহয় একেই বলে। অন্তত আমার চোখে কিছুই ধরা পড়েনি বা দেখিনি কোন অসংগতি। যতটা ধরা পরেছে The Sixth Sense, Fight Club দেখে। গ্রামের মানুষের মুখে একটা কথা প্রচলিত আছে, "পাদে বেশি, হাগে কম"। ফাইট ক্লাব নিয়ে কাদা ছোড়াছুঁড়ি দেখে আমার এ কথাটাই বেশি মনে আসে। যেখানে The Body র মত হেভী ওয়েট টুইস্টেড মুভি নিয়া টু শব্দ হয়না।





প্লটঃ
মর্গ থেকে নাই হয়ে গেল ধনী এবং সফল ব্যবসায়ী একজন মহিলার মৃতদেহ। যার স্বামীও একজন ফরেনসিক ডাক্তার। মহিলার মৃত্যুর কারণ হার্ট এটাক। কিন্তু লাশ চুরি হয়ে যাওয়ায় তদন্ত টিম ঘটনাটাকে পরিকল্পিত খুন হিসেবে ধরে নেয়। কে এই কাজ করতে পারে, কেন করতে পারে, লাশ এখন কোথায় – এই ব্যাপারগুলো পরে আসছে। আপাতত গোয়েন্দাদের মাথায় ঢুকছে না, সুরক্ষিত মর্গ থেকে লাশ সরানো হল কী করে? কী দেখেই বা মর্গে ডিউটিরত গার্ড পুলিশকে ফোন দিয়েছিল? কেনই বা সে আতংকে অস্থির হয়ে পালানোর চেষ্টা করেছিল? কিছু জানা সম্ভব না তার কাছ থেকে, কারণ পালাতে গিয়ে একসিডেন্ট করে সে কোমায়। শেষমেষ গোয়েন্দাদের সন্দেহর তীর মৃত মহিলার স্বামীর দিকে ..........
__________________________

সাজেস্টকারী নাফি ভাইয়ের অনুভূতি শুনে বেশি বাড়াবাড়ি মনে হচ্ছিল। দেখা শেষে ভুল ভাঙ্গল। হলফ করে বলতে পারি, আপনি কল্পনাও করতে পারবেন না মুভির শেষে কি অপেক্ষা করছে আপনার জন্যে। মাত্র একরাতের কাহিনী নিয়ে এমন জমজমাট থ্রিলের অনুভূতি আর কোন মুভি দেখে পাইনি। মুভি শেষে পরিচালকের প্রতি একরাশ ক্রাশ আর কৃতজ্ঞতা ছাড়া মাথায় কিছু আসেনি। আলাদাভাবে ভালো লেগেছে মুভিতে উপস্থাপিত সাইকোলজিক্যাল গেম। তবে আফসোস লাগে, হলিউডি কিংবা ইংরেজি ভাষার মুভি নয় বলে এসব মাস্টারপিস হয়তো একটা বৃহৎ গোষ্ঠীর কাছে অজানা থেকে যায়।
___________________________

The Body (2012)
"El cuerpo" (original title)
Rating: 7.4/10 (11,432 users)
Personal Rating: 8.5/10
Director: Oriol Paulo
Writer: Oriol Paulo (screenplay), Lara Sendim (screenplay)
Stars: José Coronado, Hugo Silva, Belén Rueda, Aura Garrido
Runtime: 108 min
Rated: N/A
Genre: Mystery, Thriller
Released: 21 Dec 2012 (Spain)
Torrent Link: (দিতে নাকি বিধিনিষেধ আছে। :/ ভাল টরেন্ট সাইটে খুঁজলেই আশাকরি পেয়ে যাবেন।)

বিঃ দ্রঃ এটা আমার জীবনে প্রকাশিত প্রথম কোন মুভি রিভিউ। (অপ্রকাশিতগুলা কাগজে লেখা আছে :p ) ভুল-ত্রুটি, বেয়াদবি-গোস্তাখি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ সকাল ১০:৫০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×