somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গালিব আফসারৗ
পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" বইমেলা '১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

বিশ্ব টয়লেট দিবসে দেশীয় টুকিটাকি

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পায়খানা, টাট্টিখানা, প্রক্ষালন কক্ষ, টয়লেট, বাধরুম, শৌচাগার কিংবা হালজামানায় ওয়াশরুম যেটাই বলি না কেনো, এই টয়লেট আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি অংশ। একজন মানুষ প্রতিদিন গড়ে ৩/৪ বার টয়লেট ব্যবহার করে।

প্রাকৃতিক এই কর্মটি করতে আমাদের যেমন দরকার সেইফ একটি ক্ষেত্র তেমনই দরকার সচেতনতা। আর এই সেইফ ও সচেতনতার বিষয় মাথায় রেখে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন ২০০১ সালে সারাবিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে ক্যাম্পেইন শুরু করে।
এরপর থেকে প্রতিবছরের ১৯ শে নভেম্বর টয়লেট দিবস পালিত হয়ে আসছে।

একটা সময় বাংলাদেশের অঞ্চলগুলোতে অধিকাংশ বাড়ির কোণায় খোলা শৌচাগার দেখা যেত। খালের পাশে, পুকুরের কোণায় থাকতো মলত্যাগের স্থান কিংবা ফাঁকা যায়গা দেখে মানুষ বাধরুম করতে বসে যেত। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে।

সরকারি হিসাব বলছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থসম্মত টয়লেট ব্যবহার করছে।
কিন্তু বাস্তব হিসাবটা একটু ভিন্নই। বাংলাদেশের অনেক গবেষণা প্রতিষ্ঠান দাবী করে আসছে, এখনো দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোয় স্যানিটেশন ব্যবস্থা খুবই অপ্রতুল। মানুষ এখনো খোলা যায়গায় মলত্যাগ করছে, সচেতন হচ্ছেনা।

বিশ্ববিদ্যালয় ছুটির সময় গ্রামের বাড়িতে চলে যাই। আমাদের বাড়ি প্রত্যন্ত অঞ্চলেই বলা চলে। বাড়ির পাশেই নদী, চর, কাশবন ও নদীর কূলের শষ্যক্ষেত। ইচ্ছে হয় বিকেলবেলা একটু নদীর কূল ধরে কিছুদূর হাটতে। কিন্তু বেশিদূর যেতে পারিনা। মলমূত্রের দুর্গন্ধে বাতাস ভারি হয়ে আসে। গ্রামের মানুষ এখনো টয়লেট ব্যবহারে অনেকটাই অনিচ্ছুক, তারা খোলা যায়গায় টাট্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও অধিকাংশের বাড়িতে টয়লেটের ব্যবস্থা আছেই।

অর্যমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৩ সালের বাজেট বক্তৃতায় বলেন, দেশের ৯০ শতাংশ পরিবারকে স্যানিটেশন ব্যবস্থায় আনা হয়েছে।
যদিও বাস্তব চিত্র আমরা ভিন্নই দেখি।

আওয়ামীলীগ তাদের নির্বাচনী ইশতেহারে সকল মানুষের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত করার কথা বলেছিলো। কিন্তু তা তারা আজও করতে পারেনি। ঢাকা শহরের পাবলিক টয়লেটের পরিসংখ্যান ও অবস্থাদৃষ্টে তা সহজেই অনুমান করা যায়।

জাতিসংঘ বলছে, বিশ্বের প্রায় একশো কোটি মানুষ এখনো বনে-বাদাড়ে, খালে-বিলে, নদীর তীরে কিংবা রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করে চলছে। এবং বিশ্বের আড়াইশো কোটি মানুষের জন্য উন্নত শৌচাগারের ব্যবস্থা নেই।
এর ফলে ইবোলার মত জটিল রোগ ছড়াচ্ছে। মলমূত্রের দ্বারা কলেরা, ডায়রিয়া ও অন্যান্য রোগ হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতেছে।

আজ বিশ্ব টয়লেট দিবস। আসুন, টয়লেট ব্যবহারে সচেতন হই ও এব্যপারে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করে তুলি। আমাদের গ্রামগুলো যেন এব্যপারে আরো সচেতন হয় সেজন্য সরকারি উদ্যোগ আরো জোরদার হোক সে কামনা।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

ফিনিক্সরা অবসর নেয় না

লিখেছেন চারাগাছ, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৬






“Phoenixes never retire, John Kabir!”

কথাটা আমি লিখেছিলাম হঠাৎ। কিন্তু লেখার পর বুঝলাম, কথাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে লেখা নয়। কথাটা একজন মানুষকে মনে করে... ...বাকিটুকু পড়ুন

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

×