somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গালিব আফসারৗ
পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" বইমেলা '১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

প্রেম-ভালোবাসা নিয়া দার্শনিকদের কচকচানি

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


০১. মহান প্লেটো বলিছেন
-"প্রেম হইল মানসিক ব্যথী "
-"প্রেমের পরশে প্রত্যেকেই কবি হইয়া ওঠে।"

প্লেটোর দর্শন প্লেটোনিজম নামে পরিচিত। এই প্লেটোনিজমের মইধ্যে প্রেম সম্পর্কিত একটি মতবাদ আছে, যার নাম হইল Plalonic Love (বায়বীয় প্রেম!)। যে প্রেমে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসার গভীরে অবগাহন করবে কিন্তু শরীর নামক বস্তুটির কোনও প্রকার উপস্থিতি থাকবে না- প্লেটোর মতবাদ অনুসারে মুলতঃ প্লেটোনিক প্রেমের সজ্ঞা এমনটাই।

প্লেটোর প্রেমে যৌনতা বা শরীর কোন গুরুত্বই পায় নাই।

০২. দার্শনিক এম্পেডোক্লিস বলেন "ভালোবাসা হইল মৌলিক বল।"
জটিল কথা, আমি কম বুঝি এইটা।

০৩. বার্ট্রান্ড রাসেল বলেছেন, ‘সুখের গোড়ায় ভালোবাসা। ভালোবাসার স্পর্শ ব্যতীত সুখের স্বাদ পাওয়া যায় না।’

রাসেল প্রেম-ভালোবাসার মইধ্যে শরীরকে অত্যধিক গুরুত্ব দিছেন। যৌনতাই এই দার্শনিকের প্রেমের চালিকাশক্তি! এই বেডায় বিয়াও করছিলেন তিন-চাইরটা, প্রেম করছেন কয়েকটা!


০৪. কনফুসিয়াস কইছেন "কোন কিছুকে ভালোবাসা হইল সেটি বেঁচে থাক তাহা চাওয়া।"

পিউর লাভ

০৫. দার্শনিক-নাট্যকার বার্নার্ড শ বলিছেন "প্রেম হইল একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই।"

বার্নার্ড শ নিজেই কিন্তু চুটায়া প্রেম কইরছেন!

০৬. দার্শনিক-মনসতত্ত্ববিদ ফ্রয়েড ভয়ংকর কথা কইছেন, "সব প্রেমের উৎস হইতাছে কামপ্রবৃত্তি।" এমনকি বাবা-মেয়ে, মা-ছেলের সম্পর্কও!

একটা ফালতু মতবাদ, মনে করি। পবিত্র রক্তের সম্পর্কগুলারেও ফ্রয়েড নোংরা কইরা দিছে।

০৭. হার্বার্ট স্পেন্সার ভদ্রলোক প্রেম সম্পর্কে বলতে গিয়া দেখান যে, প্রেম হইল দেহ ও মনের মইধ্যের কিছু সুক্ষ্ম উপকরণ নিয়া গঠিত। এর ভিত্রে যৌনতা, মমতা, সৌন্দর্য সব আছে।

অনেকটা পরিপূর্ণ কথা।


০৮. গ্যেটে বলতিছেন," ভালোবাসা হইতাছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হইতাছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হইব না।"

আহা! এইকালে এই আদর্শ আর বাস্তবতার দ্বন্দ্বে কত্ত প্রেমিক-প্রেমিকার বিচ্ছেদ হইতাছে!

০৯. ফ্রাঁসোয়া রেনার বলেন "ভালোবাসি আমরা কোন কারণ ছাড়াই, আবার কারণ ছাড়াই ঘৃণা কইরা থাকি।"

আমি কেন ভালোবাসি? জানিনা, শুধু জানি ভালোবাসি।

১০. দার্শনিক কবি রবি ঠাকুর কন "ভালোবাসার আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।"
ঠাকুর সাব কি কইলেন! পুরাণ প্রেমের বেদনা হইতাছে!

১১. দার্শনিক লালন কইলেন. "ভালোবেসে যদি কলঙ্ক না লাগে, লাগে কি গো ভালো?"

আমার প্রিয় একটা বচন! লাভ ইট।

১২. দার্শনিক হেইড বলছেন, "গভীর ভালোবাসার কোন ছিদ্রপথ থাকতে পারে না।"

ছিদ্র নাই তাই ভয় নাই, খাটি প্রেমে ফাঁক থাকেনা। বিচ্ছেদ থাকেনা।

১৩. নফডেয়ার কন "সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হইতাছে প্রেম।"
প্রেম ছাড়া কি সম্ভব, কন?

১৪. দার্শনিক কবি কাজী নজরুল সরস একখান কথা কইছেন, " প্রেম আর কামনা দুইটা ভিন্ন জিনিষ। ‘যে প্রেম দুজনের দেহকে দুদিক থেকে আকর্ষণ করে মিলায়া দেয়, সেইটা ভালোবাসা নয়, সেইটা অন্য কিছু। সেইটা হইল মোহ আর কামনা।’

প্রেম নিয়া একটা পরিচ্ছন্ন ও পরিপুষ্ট কথা। নজরুল তাই পবিত্র ভালোবাসা বাসছিলেন। বেচারা, অনেককিছুই পান নাই!

#ব্যক্তিগত সংগ্রহ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×