somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গালিব আফসারৗ
পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" বইমেলা '১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

কয়েকটি নতুন আকাশ

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি ভেবেছিলাম, তুমি কিছু বলবে
বলবে, রাতে খেয়েছেন? আজ কি ভার্সিটি ছিলো?
জানতে চাইবে, 'আমার কথা কি মনে পড়ে কখনো? ঐ যে কলমটা, যেটা আপনার খুব পছন্দের, ওটা কি এখনো বুকপকেটে নিয়ে ঘুরে বেড়ান? ড্রাফটে কবিতার লাইনগুলো তেমনিভাবে আছে কি যতনে?'

ভেবেছিলাম বলবে, আপনি এতো কম কথা বলেন কেনো? আমি আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে চাই, আমার রুপের প্রশংসা, প্রিয়পাখি বলে বার বার ডাকতে থাকা। একটুখানি নীলের মাঝে যে সুখ আপনার হারিয়ে গেছে তার কথাও তো বলতে পারেন, বলতে পারেন বেডসাইড উইন্ডো দিয়ে দেখা দূর আকাশের নক্ষত্রগুলোর কল্পক্ষয়। কিন্তু কিছুই বলেন না,

ভেবেছিলাম বলবে, আপনি না ভীতুর ডিম এত্ত! কথা বলতে এসে ড্যাবড্যাব করে তাকিয়েই থাকেন দূর থেকে, কথা বলতে ভয় পান বুঝি? সেদিন ম্যামের ক্লাস করছিলাম আর আপনি পিছন দরোজা দিয়ে এত্তবার তাকিয়েছেন যে আমি লজ্জাই পেয়ে গেছি! আচ্ছা, ওভাবে তাকিয়ে থাকেন কেনো? কি এমন দেখে চোখ?

কতোকিছুই বলবে ভেবেছিলাম, কিন্তু কিছুই বলোনা তুমি

আমি বলি, কেমন আছো?
তুমি বলো, ভালো, আপনি?
আমি বলি, এইতো আছি, একরকম। খেয়েছো?
এরপরে দুয়েকটা কথাতেই সব শেষ হয়ে যায়, তুমি কিছুই বলোনা, হয়ত আমিও কিছুই বলিনা...

জানো পাখি
আমার অনেককিছু বলার আছে, কত্ত কথা হৃদয়ে!
তোমারও বুকের ভিতরে কি কথার পাহাড় লুকিয়ে?

তাহলে চলো
আমি কিছু নতুন আকাশ কিনেছি, ঐসব আকাশে এখন নরম চাঁদের আলো
তোমার আমার না বলা যত্তসব কথার পাহাড় আছে, একদিন ছদ্মবেশী সুখের চেহারা ছেড়ে ঐ আকাশে ঘর বাঁধি...
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×