somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গালিব আফসারৗ
পড়ছি দর্শনশাস্ত্র নিয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। লেখালেখির চেষ্টা করি, তা ফল হিসেবে কাব্যগ্রন্থ "ভালোবাসা এবং অন্যান্য অশ্লীলতা" বইমেলা '১৭ তে প্রকাশিত হয়েছে। একা থাকতে ভালোবাসি।

কবি, ভালোবাসা নাও; ওপারে সুখে থাকো কবি

২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিদ্রোহী কবি কাজী নজরুলের কালজয়ী "বিদ্রোহী" কবিতাটি যখন প্রকাশিত হলো, তখন সেই সময়কার আলেম সমাজ প্রচন্ডরকম ক্ষেপে গেলেন!
কারনটা ছিলো, এই কবিতার একদম শেষের দিকের একটি লাইন! এখানে কবি বলেছেন "আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!",

অনেক আলেমগন এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানালেন এটা বলে যে ওর এতো বড় সাহস! ও ভগবানের বুকে পদ চিহ্ন একে দিতে চায়!

বিচার গেলো তৎকালীন মোড়লের কাছে। মোড়ল সবাইকে ডাকলেন, সাথে নজরুলকেও। সবার সামনে মোড়ল সাহেব নজরুল কে বললেন, "নজরুল, গাও, একটা গান আগে গাও তো শুনি"!

উপস্থিত সবাই এটার প্রতিবাদ করলো, বিশেষ করে ইসলামিক স্কলারগন! উনারা বললেন, আমরা কি এখানে গান বাজনা করতে এসেছি যে গান শুনবো?

সব প্রতিবাদ উপেক্ষা করে নজরুল একটি নাতে রসুল তাৎক্ষনাত রচনা করে নিজ গলায় গাইতে শুরু করলেন,
"তোরা দেখে যা আমিনা মায়ের কোলে,
মধু পূর্নিমারই সেথা চাঁদ দোলে.."

মনোমুগ্ধকর নাতটি সবার হৃদয় ছুঁয়ে গেলো। সবার রাগ প্রশমিত হলো। পরে ঠান্ডা মাথায় নজরুল তার কবিতার সারমর্ম বোঝালেন। তখন তিনি আলেমদের প্রশ্ন করেছিলেন খোদার কি আকার আছে? তারা বলেছিলেন না...! তিনি তখন বলেছিলেন, নিরাকার খোদার তো বুক থাকার কথা নয়, তাহলে যে খোদার বুকই নেই সে খোদার বক্ষে পদচিহ্ন কি করে আকা সম্ভব! উপস্থিত সবাই তখন নজরুলের সাথে একমত পোষণ করেন এবং নজরুল বলেন, এই ভগবান বলতে তিরোষ্কার করে স্বৈরাচারী বৃটিশদের বুঝানো হয়েছে। আর তাছাড়া মুসলমানরা তো তাদের রব কে ভগবান বলে ডাকেন না, কাজেই, এটাতো উনাদের প্রতিবাদের কারন হবার কথা নয়!

আজকে এই অসাম্প্রদায়িক, সাম্য, স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার কবি, বিদ্রোহীর জন্ম বার্ষিকি।
আজীবন দুঃখ আর অবহেলায় কেটে গেছে কবির জীবন। কবি ভালোবাসা নাও, ওপারে সুখে থাকো কবি।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×