somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খিচুড়ি সমাচার

২৮ শে জুলাই, ২০১২ ভোর ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ষা মানেই কবিতা. বর্ষা মানে দেদার খানাপিনাও. আর মরসুমি আমেজে বাঙালির রসনাতৃপ্তির জন্যই এ বার একটি দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁর মেনুতে নতুন সংযোজন. খিচুড়ি, আর ইলিশমাছ ভাজা.


অঝোর বর্ষণের দিনে পাতে যদি পড়ে গরমাগরম খিচুড়ি, তাহলে কাবাব বা পাস্তা কি আর পাত্তা পায়? ভরা বর্ষার দিনে সল্টলেকের এক অভিজাত রেস্তোরাঁর ছবিটা এমনই. চাইনিজ, কন্টিনেন্টাল, মোগলাইয়ের লা-জবাব রেসিপির জন্যই যার এত নামডাক, মুরগির মাংস আর ভাতের অভিনব পদ এলাইচি রান-ই যার মেনুর ইউএসপি, সেখানেই মানুষ ছুটছেন স্রেফ বাঙালি খানার টানে! হ্যাঁ, অভিজাত রেস্তোরাঁর বাহারি টেবল আলো করে এখন খিচুড়ি. পাতের পাশে সদ্য ভাজা ইলিশ. চিরকালীন মনিকাঞ্চনযোগ. উপরি পাওনা ধূমায়িত, ফুলকো বেগুনি.
রেস্তোরাঁর হেঁশেলে তো এখন অমোঘ ইলশেগুঁড়ি টান. গরম তেলে ডোবা ইলিশের গন্ধে আঁকড়ে ধরা নস্টালজিয়া, ঘরের স্বাদ. খিচুড়ি-ইলিশমাছ ভাজার মৌতাত তারিয়ে তারিয়ে উপভোগ করছেন খাদ্যরসিকরাও. শুধু বাঙালি নন, অবাঙালিরাও খিচুড়ির টানে ছুটে এসেছেন.

ভুনা খিচুড়ি
উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।)


প্রস্তুত প্রণালী: চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজ, রসুন ভাজা হলে হলুদ বাদে সব মসলা দিয়ে দিন। এরপর ভালো করে নেড়ে ডাল ধুয়ে দিয়ে দিন। হলুদ গুঁড়ো, পানি, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল-ডাল সেদ্ধ হলে নামিয়ে নিন। নামানোর ৫ মিনিট আগে ওপরে ঘি দিয়ে ঢেকে রাখুন। এতে সুস্বাদু হবে এবং সুন্দর ঘ্রাণ বেরোবে। সবশেষে গরম গরম পরিবেশন করুন।



মাংস খিচুড়ি

মাছের খিচুড়ি:
উপকরণ: পোলাওয়ের চাল দেড় কাপ, কাবলি ছোলা সেদ্ধ ১ কাপ (সারা রাত এই ছোলা ভিজিয়ে রেখে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে), গাজর কিউব ১ কাপ, আলু কিউব ১ কাপ, বরবটি টুকরা (১ কাপ মতো) আধা কাপ, ফুলকপি ১ কাপ, (হাতের কাছে থাকলে), মটরশুঁটি আধা কাপ (হাতের কাছে থাকলে), মাছ ৩-৪ টুকরা (রুই, তেলাপিয়া, কই, চিংড়ি যা থাকবে), লেবুর রস, গোলমরিচ ও লবণ দিয়ে মেখে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ১ কাপ বা বেরেস্তা পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা দেড় টেবিল-চামচ, রসুনবাটা ২ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ২-৩টা করে, তেল ১ কাপ, কাঁচা মরিচ ৮-১০টা করে।


প্রণালি: প্যানে তেল গরম হলে গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজবাটা, আদাবাটা ও রসুনবাটা দিয়ে ভুনতে হবে, সঙ্গে লবণও দিতে হবে। হলুদ, মরিচ, জিরা, ধনে দিয়ে অল্প পানি দিয়ে ভুনতে হবে। মসলা ভুনা হয়ে গেলে ভাজা মাছ দিয়ে ভুনে সঙ্গে ২টা কাঁচা মরিচ দিতে হবে। মাছ তুলে রাখতে হবে। এ মসলার মধ্যে সব সবজি ও ডাল দিয়ে ভুনে ১ কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে সবজি সেদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে গেলে চাল দিয়ে ভুনে আন্দাজমতো পানি দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্না করতে হবে। খিচুড়ি হয়ে গেলে চিনি দিয়ে বেরেস্তা মেখে নিতে হবে। অর্ধেক খিচুড়ি তুলে বেরেস্তা ও কাঁচা মরিচের স্তর দিয়ে তারপর বাকি অর্ধেক খিচুড়ি দিয়ে ওপরে মাছ, বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে দমে রাখতে হবে ১৫-২০ মিনিট। পরে সাজিয়ে পরিবেশেন








সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৫:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×