

বেশিরভাগ মেয়েরাই তার স্বামীকে বলে থাকেন- “আমি ছাড়া অন্য কেউ হলে আর তোমার সাথে সংসার করতো না।আমার মতো একজন নিরীহ,ভালো মেয়ে দেখেই------------।” আমার স্ত্রীও এর খুব ব্যতিক্রম নয়।যদিও আমি আমার স্ত্রীকে আই,এ পাশ করার পর বিয়ে করে; বিএ, এম এ পাশ করিয়ে একটা কলেজে চাকুরী নিয়ে দিয়েছি এবং বর্তমানে কলেজটি সরকারী গেজেটভুক্ত হয়েছে। আমি আমার স্ত্রীর এ সমস্ত কথায় শুধু হাসতাম,আজ অন্য একজন ভদ্র মহিলার ব্লগের লেখনি দেখে, আমাদের জাতীয় কবির সেই কবিতাংশ পরিপূর্ন সত্য বলে বিশ্বাস হচ্ছে।-“----------- যাচে বহুজন”।
অথচ- আপনার মতো এমনভাবে সত্য প্রকাশ করতে পারে না বলেই,তাদের প্রতি যতো সমবেদনা।আবার শুনি- আজকাল নাকি স্বামীর দ্বারাই নারী বেশী ধর্ষিতা হচ্ছেন(! ?)। নারী কেন্দ্রিক প্রচারিত বেশিরভাগ মতামত ও মতবাদকে কেন জানি আজ বহুজাতিক কোম্পানীর কর্মকান্ড বলে মনে হয়। বাস্তবতার খাতিরে বর্তমান প্রজন্ম গণহারে ভাবতেই পারে-‘ এর চেয়ে স্ত্রী কিনে নেয়াই ভালো।’
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




