somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে নতুন টিভি চ্যানেল : গা পুড়ছে অনেকের

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু মানুষের চরিত্রে সমালোচনা করার গুনটি এমনভাবে জড়িয়ে যায় যে তারা যা কিছুই দেখুক না কেন সবকিছুতেই তাদের এ গুনটি প্রয়োগ করেই এমনটি হয়ে যায়, যা মোটেই কাম্য নয়। আসলে তারা ভূলে যায় তারা যা বলছে তা ঠিক না বেঠিক।

দেশের মিডিয়া সেক্টরের নতুন খরব হচ্ছে, দেশে ১৩ টি নতুন টিভি চ্যানেল আসছে। আর এ খবরে অনেক শ্রদ্ধেয় প্রবীণ মিডিয়া কর্মীদের গা পুড়ছে। তাদের অনেকে বলছে, এখন দেশে মুড়ি মোয়া বিক্রির মতো টিভি চ্যানেল বিক্রি হচ্ছে, এখন চাইলেই পরিবারের নামেও টিভি চ্যানেল করা যায়, এসব টিভি চ্যানেলে অদক্ষ নতুন কর্মী নিয়োগ করে মান নষ্ট করা হচ্ছে ইত্যাদি কথামালায় সমালোচনা করেছেন অনেক শ্রদ্ধেয় প্রবীণ টিভি মিডিয়া কর্মী।

সমালোচক এসব টিভি মিডিয়া কর্মীদের একটা বিষয় মনে রাখা দরকার যে, আজ যারা নবীন কর্মী তারা কাজ করতে করতে এক সময় প্রবীণ কর্মী হবেন। যেমনটি আপনারাও হয়েছেন। আপনারা একধাপে অভিজ্ঞ বা দক্ষ কর্মী হননি। কাজ করার সুযোগ পেয়েছেন বলেই আপনারা আজ প্রবিণ টিভি কর্মী।

নতুনদের কাজের সুযোগ করে দিতে আসছে নতুন টিভি চ্যানেল। এসব টিভি চ্যানেলে নিয়োগ পেয়ে দেশের বেকারদের একটি উল্লেখযোগ্যসংখক কাজের সুযোগ পাবে। এতে কিছুটা বেকার সমস্যা নিরসন হবে। যা সচেতন মহলের একান্ত কাম্য। যদি কাজের সুযোগই সৃষ্টি না হয় তবে বেকার সমস্যা সমাধান হবে কি করে...! আর যেহেতু মিডিয়া বিশেষ করে টিভি মিডিয়া একটি উন্নয়নশীল ক্ষেত্র। তাই এটি একটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে পরিনত হতে পারে নতুনদের জন্য।

প্রবিণ টিভি কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন করে বলতে চাই, নতুনদের কাজের সুযোগ দিয়ে আপনাদের ফেলে যাওয়া স্থানগুলো পূরণ করার সুযোগ দিবেন। আগনমকে সমালোচনা না করে মান উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত রাখবেন এ কামনাই করছি আমরা নতুনরা। ভুলে যাবেন না যে, আপনারাও একসময় নতুন ছিলেন......।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×