চাঁদটি কেমন যেন জ্বলে উঠেছে,
জোছনার তীব্রতা মন খারাপ করে দেয়,
ব্যথাগুলো জ্বলে ওঠে এক নিমেষেই,
মুহূর্তেই চাঁদের আলো ফ্যাকাসে হয়ে যায়,
এমন একটি জোছনা বোধহয় মৃত্যুর ডাক।
এমন একটি চাঁদ কি আমি দেখেছি?
আমার কি মৃত্যু হয়েছে?
জানি না!
অপূর্ব চাঁদের আলোয় কষ্টগুলো ফিকে হয়ে যায়,
পাকস্থলী থেকে উল্টে আসে সমস্ত পাপ,
এক মুহূর্তের জন্য শিশু হয়ে যাই,
কোন স্বাভাবিক শিশু নয়,
ডাস্টবিনে পরে থাকা অবহেলিত শিশু,
যার চিৎকার শুনতে পায় শুধু
ডাস্টবিনের পাশে বসে থাকা খাদ্যসন্ধানী কুকুরেরা।
ভরা পূর্ণিমার রাতে গলা ফাটিয়ে গান গাই,
পাপগুলো উল্টে আসে,
আবার আটকে যায় গলায়!
অসহ্য যন্ত্রণা!!
গলার মাঝে তৈরি হয় যন্ত্রণার খনি,
তখনি রচিত হয় এই লেখনি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




