somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাজেট, নগ্ন দরিদ্র, অর্ধনগ্ন মধ্যবিত্ত, উচ্চবিত্তরা ব্যপক পর্দাশীল

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাজেট কথাটি শুনলে দরিদ্র মানুষগুলোর অন্তরে এক ভয়ের সৃষ্টি হয়, মনের মাঝে দানা বাঁধে বেঁচে থাকার অনিশ্চয়তা। বাজেটের পর বেড়ে যাবে দ্রব্যমূল্য। দরিদ্রের দুমুঠো খাবারে ভাগ বসাতে আসে জাতীয় বাজেট। বাজেট এমনি বাস্তবতা নিয়ে আসে বাংলার সিংহভাগ জনগোষ্ঠীর জন্য।

মধ্যবিত্ত মানুষেরা স্বভাবতই হাত চেপে খরচ করে, বাজেটের কথা শুনলে মধ্যবিত্তের চাপানো হাত আরো চেপে যায়।:((
বিপাকে পড়ে সেইসব পিতামাতা যারা নিজেদের অভাব বুঝতে দেন না সন্তানদের। বাজেট মধ্যবিত্তের অর্থনৈতিক লজ্জা ঢাকার আব্রুকে টেনে নগ্ন করে ফেলে। মধ্যবিত্তকে টেনে নামিয়ে আনে নিম্নবিত্তের স্তরে।

তথাকথিত গন বাজেট তবে কাদের জন্য?????

হ্যাঁ! এই বাজেট তাদের জন্য যারা দরিদ্র আর মধ্যবিত্ত জনসাধারনকে শোষণ করেছেন। এই শোষণ বেআইনি অর্থনৈতিক শোষণ। আর শোষণকৃত অর্থ বেআইনি হওয়ার কারনে তা "কালা" হয়ে গেছে। তবে সুখবর হচ্ছে আওয়ামীলীগ আর বিএনপি উভয় দলই তাদের সামঝতার ভিত্তিতে "কালা টেকা ধলা করার" বিশেষ মেশিন স্থাপন করেছেন। এই মেশিনে পূর্ববর্তী সকল মেশিন থেকে অধিক কার্যকর, কেননা এই মেশিন দেশের সিংহভাগ জনগোষ্ঠীকে নিরবিচ্ছিন সার্ভিস দিয়ে যাচ্ছে।
এই মেশিনে ধলা হবে শেয়ার বাজার থেকে লুট করা টেকা।
ধলা হবে রাজনীতিবিদের অবৈধ টেকা।
ধলা হবে দেওলিয়া ব্যবসায়ীদের সল্পসময়ে কামানো হাজার কোটি টেকা।
ধলা হবে আমলাদের ঘুষের টেকা।
ধলা হবে সরকারী অফিসের বড় সাবের পিওনের ছয় তলা বাড়ি।

আরো অনেক কিছুই লিখা যায়, কিন্তু লিখে কি হবে? এই কথাগুলো লিখতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে ভাবি ১৯৭১ এর মুক্তিযোদ্ধাদের রক্ত বৃথা গেছে। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি বঙ্গবন্ধু এমন বাংলার স্বপ্ন দেখে নাই।তার স্বপ্ন ছিল সোনার বাংলার স্বপ্ন। মেজর জিয়া উৎপাদনমুখী বাংলার স্বপ্ন দেখেছিল। তারা নিজেদের স্বপ্ন নিজেরা পূরণ করতে পারে নাই। আবার স্বপ্ন পূরণের জন্য যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারে নাই।
আমারা বাঙ্গালীরা শিক্ষিত না। তাই নিজেদের অধিকার নিয়ে আমারা সচেতন নই।আসুন, মৌলিক অধিকারের নিশ্চয়তার জন্য একটি গণজাগরণ তৈরি করি। অন্যথায় ৭১ এর এক সাগর রক্তের সাথে বেইমানী করা হবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×