somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হালা/ল ঘুষ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছে রবিবারে পুলিশের নিয়োগ হচ্ছে আমাদের ঠাকুরগাঁও'এ এবং আজ ডিসি অফিসে ২৫ জন লোক নিয়োগের নিমিত্তে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল|
যদিও শিক্ষাগত যোগ্যতা চেয়েছিল সর্বোচ্চ এইচএসসি তবুও মাস্টার্স করা অনেককেই পরীক্ষা দিতে দেখা গেছে! অবশ্য এটা নতুন কিছু নয়, কিছুদিন আগেও একটা খবরে দেখেছিলাম ভারতে অষ্টম শ্রেণী পাশের পিয়ন পোস্টের জন্য পিএইচডি করা অনেকেই আবেদন করেছিলেন|
আমি অবশ্য এসব নিয়ে আলোচনা করতে চাইছিনা| অলস মস্তিষ্কের তাড়নায় ভিন্ন মাত্রা সংযোজনের চেষ্টা করতে চাইছি|
আমাদের সরকার, মন্ত্রী, আমলা মতান্তরে তাদের কামলা (উপদেষ্টা) ছাড়া সবাই জানে সরকারি চাকুরী নিতে গেলে ঘুষ নামক এক দ্রব্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের পকেটে ঢুকিয়ে তারপর আল্লাহর উপর ভরসা করে থাকতে হয়| সেই নেতা বা মন্ত্রী যেন আপনার উপর সদয় হয়!!!
এগুলো অবশ্য অতি সাধারণ মানুষের কার্যকলাপ| যাইহোক, সম্পর্কে এক ভাতিজা সদ্যপরীক্ষা দিয়ে এসে বেশ হাসিখুশি মুড নিয়ে বলছিলো, "চাচ্চু, ছয় লাখ টাকা নিয়ে কন্ট্রাক্ট করলাম, দোয়া করো যেন হয়ে যায় চাকরিটা!" অন্য দিকে এক ছোট ভাই বললো, "পুলিশের জন্য ছয় লাখ টাকার কন্ট্রাক্ট করলাম, দোয়া করো ভাই, চাকরিটা........"
এসব মধ্যশ্রেণীর মানুষগুলোর মেধার মোটেও মূল্য নেই! মাঝেমাঝে টাকার মূল্যের গুণে 'সোনার হরিণ' পেয়ে যায় এরা| ঐতিহ্য হয়ে গেছে এতোদিনে এই ঘুষ, উৎকোচ বা সম্মানী!
তবে আমি এটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করছি! যেহেতু, ঘুষ সরকারি চাকরির ক্ষেত্রে দেয়া হচ্ছে তো সরকার একটা কাজ,করতে পারে! এতে সরকারি কোষাগারে মোটা অঙ্কের একটা টাকা জমা হবে, যা দিয়ে সরকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ করতে পারে বা তাদের ব্যাক্তিগত ব্যাংক -ব্যালেন্স করতে পারে| এটা সম্পূর্ণ তাদের ব্যাপার!
যাইহোক, আইডিয়াটা বলি..... সরকারি নিয়োগ অনেকটা টেন্ডার টাইপের করুক| অর্থাৎ, প্রতিটি নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে আবেদন করতে হবে, সেটা বর্তমান বাজার অনুযায়ী নির্ধারণ করা হবে| যেমন, দুই, চার, ছয় লাখ ইত্যাদি! তারপর লটারীর মাধ্যমে যতজন নিয়োগ দেয়া হবে তাদের নেয়া হবে এবং বাকিদের টাকা ফেরত দেয়া হবে|
এতে হয়তো আমাদের সরকারের ইজ্জতে একটু দাগ লাগতে পারে, তাতে কি? কথায় আছেনা, দাগ থেকে দারুণ কিছু....
অবশেষে, মাননীয় স্পিকার, ঘুষ কে হালা/ল করুন......
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×