তোর পৃথিবী
তোর পৃথিবী, সারাটা আকাশ সারাটা রোদ তোর
বন্ধু আমার কাছে এসব কিছু, আলো ছায়ার ঘোর
এপৃথিবী খুব নিষ্ঠুর জানিস তো তোরা সবে
সামান্য একটু ভালোবাসা চেয়েছিলাম, কেই বা দিয়েছে কবে
চেয়েছে সবাই ভালোবাসার নামে অনেক খানি সুখ
আমি তো চেয়েছিলাম ভালোবাসার সাথে একটু খানি দুখ
এ পৃথিবীতে কেউ চায়না যা পৃথিবী তা বেশি দেয়
যাহা চায় একটু খানি তারচেয়ে বেশি কেড়ে নেয়!!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


