somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি এবং বাস্তবতা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস্তবতা


তুমি যেদিন পৃথিবীতে এলে সেদিন থেকে তোমার মা বাবার পৃথিবি অন্য সাজে সাজলো।
আধার ঘন ধরায় সূর্যের আগমন যেমন প্রানদায়ী অনুভূতি জাগায় তেমনি তোমার পিতামাতার পৃথিবীতে তোমার আগমন যে কিরুপ প্রানদায়ী প্রভাব ফেলে তা বোঝার ক্ষমতা হয়তো তখন তোমার নেই।
তখন যে ক্ষমতাটা তোমার আছে সেটা হলো দুচোখ ভরে বাইরের পৃথিবী দেখে নেয়া!
সেই থেকে পৃথিবীকে দেখা শুরু।

একদিন তুমি হাটতে শেখো।
তোমার প্রতিটা পদক্ষেপে শুধু তুমিই এগোও না, তার সাথে এগোয় পৃথিবী।
সে সময় হয়তো পৃথিবী তোমার কাছে কোমল। হয়তো হেসে খেলে কাটাবার জায়গা।

ছোট্ট একটা জায়গায় কোটি কোটি প্রাণের বেচে থাকার এক নিষ্ঠুর লড়াই, যেখানে যারা পিছিয়ে পড়ে তাদেরকে স্থান দেওয়া হয়না এখানে।
সময়ের সাথে সাথে তাদের চিহ্ন মুছে দেওয়া হয়।

বাইরের পৃথিবীর এই কঠোর বাস্তবতার ছোয়া লাগতে দেয় না তোমার বাবা।
তুমি বড় হতে থাকো।
একসময় তুমি কিশোর বয়সে পা দাও।

একদিন যে পৃথিবী তোমার কাছে শুধু হেসে খেলে বেড়াবার জায়গা ছিলো তা অতি দ্রুত বদলাতে থাকে।
তোমার জীবন জুড়ে আসে কোন এক রমনীর রঙ্গিন ছায়া।
ডুবে থাকো তুমি তার নেশায়।
একদিন সেই রমনী অন্যের কাছে চলে যায়।
একেবারে চলে যায়না। কিছুটা গন্ধ রেখে যায় বাতাসে।
সে বাতাসে তার গন্ধটাও একদিন ফিকে হয়ে আসে!
তখন তোমার মনে হয় তুমি অনেক বড় হয়ে গেছো!
তোমার বয়স যেনো হাজার বছর বেড়ে গেছে!
পৃথিবী আর তোমার কাছে কোমল থাকে না।
নিষ্ঠুরতায় ভরা এই পৃথিবীতে যখন তুমি একা বোধ করো তখন একাকীত্ব কাটাতে একজন সঙ্গীনি তোমার প্রয়োজন হয়।
দিন যায়।
একদিন তোমার ঘর আলো করে আসে সেই সূর্যের আলো।
একটা ছোট্ট প্রান।
সেই প্রানটাকে পৃথিবীর কঠোরতার থেকে দূরে রাখতে তোমার বাকিটা জীবন কেটে যায়।
একদিন যেমন এসেছিলে একা আবার ফিরে যেতে হয় একা।
তফাতটা শুধু এই যে এবার যাবার সময় তোমার অনেক স্মৃতি মনে পড়ে যায় ।
পৃথাবীটাকে খুব সামান্য জিনিস মনে হয়। তার টেয়েও তুচ্ছ লাগে নিজেকে,!
হতাশা মিশে থাকে তোমার শেষ অশ্র্রুবিন্দুতে।
যা তোমার আগমনের সময় ছিলো না!

তুমি চলে গেলেও পৃথিবী তার নিজ গতিতে চলতে থাকে।
এটাই তো বাস্তবতা।
কঠোর বাস্তবতা!





ভালো লাগলে আমাকে অনুসরন করবেন দয়া করে।
ভুল ত্রুটি মার্জনীয
#_মেহেদী_হাসান_রনি
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

×