আকাশে মেঘের ঘনঘটা নিয়ে কবি সাহিত্যিকগন যে কত কাব্য-মহাকাব্য, গান রচনা করেছেন তার শেষ নেই। কখনো নীল আকাশে ধবধবে তুলোর মত সাদা মেঘর পাহাড় মনটাকে ভাল করে দেয়, আবার কখনো বা আকাশের ঈষাণ কোনে কালো মেঘের ঘনঘটা মনটাকে ভীষন ভারী করে দেয়। আর এই ভালো লাগা, মন্দ লাগা দুই বিষয় নিয়েই আছে অনেক গান-কবিতা। আজ আমার এখানে দুপুর বেলা আকাশে এমন সুন্দর সাদা মেঘের ছড়াছড়ি ছিল, দেখলে সত্যিই মনটা ভাল হয়ে যায়। মেঘ দেখে ক্যামেরা নিয়ে চলে গেলাম অফিসের ছাদে। চলুন না দেখি আকাশে মেঘের খেলা-
একখানা মেঘ ভেসে এল আকাশে
এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সে কি আসে আমি যারে বেসেছি ভাল ।।
এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে
শরমে রাঙে মন কেন কে জানে
ভালবেসে চুপি চুপি দিয়েছে দোলা
একমুঠো অনুরাগে মন ভরাল।।
আমি এক যক্ষ মহানগরীর
যারে ডাকি কেন তার পাইনা সাড়া
চোখে তাই ঝর ঝর বৃষ্টি ধারা,
ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা
এ সময়ে ভাল আর লাগে না একা
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠাল।।
একখানা মেঘ ভেসে এল আকাশে
এক ঝাঁক বুনো হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সে কি আসে আমি যারে বেসেছি ভাল ।।
গান- ভুপেন হাজারিকা
আকাশের ছবিঃ সুনামগঞ্জ শহর থেকে তোলা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


