somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইভ ফিস ফটোগ্রাফি

১৪ ই আগস্ট, ২০১১ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাছের ছবি তোলা শুরু করেছিলাম খানিকটা শখের বশেই। হাওর অঞ্চলে কাজ করার সুবাদে স্রেফ নিজের শখের বশেই মনে হয়েছিল এখানে যেসব মাছ পাওয়া যায় তার একটা আর্কাইভ করি না কেন? সেই ভাবনা থেকেই শুরু। এরপর ২-৩ বছর ধরে কাজ করে মোটামুটি একটা কাজ দাঁড় করিয়েছি। শেষ পর্যন্ত সেটা বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে। (প্রকাশিত হলে এ বিষয়ে বিস্তারিত লিখব) এখন মাথায় আরেকটা ভাবনা কাজ করছে, সেটা হল লাইভ ফিস ফটোগ্রাফি। মনে হল আমাদের দেশীয় মাছের লাইভ ছবি তেমন দেখা যায় না, এটা নিয়ে কাজ করলে কেমন হয়? সেই ভাবনা থেকেই শুরু করেছি। অনেক কঠিন কাজ। যেমন টেকনিক্যালি কঠিন তেমনি আছে আরো সমস্যা। অনেক মাছ আছে যা পানি থেকে তুললেই মারা যায়। অনেক মাছ আছে যেগুলো এত পরিমানে দৌড়াদৌড়ি করে কাচের বাক্সে যে ছবি তোলাই কঠিন। আবার অনেক বড় জাতের মাছ যেগুলো সেগুলোর বাচ্চা পাওয়াও মুশকিল। বড় কাঁচের বাক্স নিয়ে ফিল্ডে গিয়ে ছবি তোলাও অসম্ভব। অনেক মাছের স্বভাব হল কাঁচের বাক্সে রাখলেই সে তলায় গিয়ে বসে থাকবে। ছবি তুলতে খুব ঝামেলা। আর সবচেয়ে বড় সমস্যা হল এটা করার জন্য মৎস্যজীবিরা যখন মাছ ধরে তখন তাদের কাছে গিয়ে তাজা মাছের ছবি তুলতে হবে। বাজারে যে মাছ পাওয়া যায় তার অনেকগুলো জ্যান্ত পাওয়া গেলেও তাদের শরীরের বিভিন্ন স্থানে দাগ পড়ে যায়, আঁইশ থাকে না এবং দূর্বল হয়ে পড়ে। কাজেই সহজেই অনুমেয় কত ঝামেলার কাজ। এর পরও হাল ছাড়ছি না, দেখি কতটুকু কাজ করতে পারি। অন্তত শুধু ছোট প্রজাতির মাছগুলো হলেও তাদের জীবন্ত ছবি ধারণ করার ইচ্ছা। আর এটা নিয়ে আপাতত কোন প্রকাশনার ইচ্ছা নেই। সব নেটে আপলোড করে দিব। কেউ যখন আমার দেশের একটা মাছের নাম লিখে সার্চ দিবে তখন হয়ত জীবন্ত মাছের ছবিটা ভেসে উঠবে পর্দায়।:):) চলুন আজ দেখি পটকা মাছের ছবি।













পটকা মাছের বৈজ্ঞানিক নাম Tetraodon cutcutia. আমার এক কলিগ তার এ্যাকুরিয়ামে পটকা মাছ রেখেছিল। পরের দিন সকালে দেখে কোন মাছের পাখনা নেই। সব খেয়ে ফেলেছে ঐ পেটুক মশায়। কাজেই এ্যাকুরিয়ামে পটকা মাছ রাখতে সাবধান।

ছবি স্বত্ত্বঃ লেখক (বলারাম মহলদার/Balaram Mahalder)। ছবি কৃতজ্ঞতা উল্লেখপূর্ব্বক যে কোন অলাভজনক কাজে এই ছবি ব্যবহারে কোন বাধা নেই।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১১ রাত ১২:১২
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×