somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকাশিত হল হাওরের মৎস্য বৈচিত্র্যের উপর আমার লেখা বই

১৫ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হতে ওয়ার্ল্ডফিস সেন্টার এর ব্যানারে প্রকাশিত হল হাওরের মৎস্য বৈচিত্র্যের উপর আমার লেখা বই। উল্লেখ্য বাংলাদেশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইন্টার ন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভলপমেন্ট (ইফাদ) এর অর্থায়নে সুনামগঞ্জ হাওর অঞ্চলে সুনামগঞ্জ কমিউনিটি ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পেরই একটি অংশ সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা। এই প্রকল্পের গবেষণা সহযোগী হিসেবে কাজ করছে মাৎস্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিস সেন্টার । ওয়ার্ল্ডফিস সেন্টারের একজন গবেষণা কর্মী হিসেবে আমি বিগত তিন বছর ধরে কাজ করে এই বইটি দাঁড় করিয়েছি যা অবশেষে প্রকাশিত হল। বইটিতে রয়েছে সুনামগঞ্জ হাওর অঞ্চলে (প্রকল্পভু্ক্ত ৬টি উপজেলায়) প্রাপ্ত ৩৯টি পরিবারের ১২৬টি মাছের রঙিন ছবি, সনাক্তকরণ বৈশিস্ট্য, মাছের স্থানীয় নাম, সুনামগঞ্জ হাওর অঞ্চলে প্রচলিত নাম, মাছের আবাসস্থলের বর্ননা ও আই ইউ সি এন স্ট্যাটাস। একই সাথে বাংলা ও ইংরেজি ভাষায় লেখা বইটি মৎস্য জীববৈচিত্র্য গবেষণায় সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

আমাদের দেশে মাছের উপর যে সমস্ত বই প্রচলিত রয়েছে তার বেশীরভাগেরই অধিকাংশ ছবি গবেষণাগারে সংরক্ষিত মাছের ছবি সম্বলিত কিংবা হাতে আঁকা। সে দিক থেকে আমার বইটি স্বতন্ত্র্য বৈশিষ্ট্যমন্ডিত বলা যায়। আমি চেষ্টা করেছি অধিকাংশ জীবন্ত ও তাজা মাছ সংগ্রহ করে তার ছবি তুলতে।

প্রাথমিক পর্যায়ে বইটির কিছু সৌজন্য সংখ্যা প্রকাশিত হয়েছে যা প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা, মৎস্য বিষয়ক উপাত্ত সংগ্রহে নিয়োজিত কর্মী, দেশের মৎস্য বিজ্ঞানী, গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের লাইব্রেরি, বাংলাদেশ ডিপার্টমেন্ট অব ফিশারেজের কর্মকর্তাদের মধ্য সরবরাহ করা হবে। চলুন দেখা যাক বইয়ের কয়েটি পাতা-











বইটি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে আমাকে মেইল করতে পারেন [email protected]
ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪১
৩৩টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×