somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাপ পকেটে নিয়ে ঘুরছে শুকুর আলী

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষধর সাপ ঘরসোনালী প্রথম দিন ছিলো বালিশের নিচে, এখন থাকে শুকুর আলীর জামার পকেটে। ঘুমোনোর সময় ঘরের বাইরেই রাখা হয় ছোট আকৃতির সাপটি। দুধ ছাড়া আর কিছুই নাকি খাচ্ছে না ওই সাপ।
বিষধর সাপটির আঞ্চলিক নাম ঘরসোনালী। কেউ কেউ বলে ঘরসিন্দুরিয়া। হালকা ডোরাকাটা হাত খানেক লম্বা সাপটির বিষদাঁত কি ভেঙে ফেলা হয়েছে? জবাবে শুকুর আলী বললো, ‘বিষদাঁত ভাঙতে জানি না। সাপ ধরতে মন্ত্র লাগে না, লাগে কৌশল আর সাহস। এই সাহসেই সাপটি গত মঙ্গলবার বেলা ১০টার দিকে চুয়াডাঙ্গা স্টেশন এলাকার বটতলার একটি চা দোকান থেকে ধরেছি। সিগারেটের প্যাকেটে ভরে পকেটেই রাখছি। মাঝে মাঝে ইচ্ছে হলে সাপটি বের করে খেলা দেখছি। ভালোই লাগছে।’
চুয়াডাঙ্গা হকপাড়ায় বাস করে শুকুর আলী। রিকশা চালায়। এক সময় শুকুর আলীর পিতা হোসেন আলী দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডের অদূরেই পরের জমিতে বসবাস করতেন। সেখানেই থাকতো শুকুর। বিয়ের পর ঘরজামাই হিসেবে শুকুর আলী বসবাস করে। মাঝে মাঝে রিকশা চালানো ছেড়ে উড়নচণ্ডিভাবেও ঘোরে। গতপরশু বুধবার রাত তখন সাড়ে ৩টা। শুকুর আলী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দার পাশে লাইটের আলোয় সাপটি নিয়ে খেলছিলো। সাপ! হাসপাতালে রোগীর লোকজন সাপ দেখে চমকে উঠলেও জমাচ্ছিলেন ভিড়। এ সময় শুকুর আলীর সাথে কথা হয়। সে বলে, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্টেশন বটতলার চায়ের দোকানে সাপটি দেখে এক মহিলা চিৎকার দিয়ে পালায়। আমি এগিয়ে গিয়ে সাপটি ধরি। এরপর সিগারেটের প্যাকেটে ভরি। প্রথম দিন বালিশের নিচেয় রাখি। পরদিন সকালে স্ত্রী জানার পর বকাঝকা করে। এ কারণে রাতে আর বিছানায় নিচ্ছি না। ঘরের বাইরেই রাখি। দিনে পকেটেই থাকে। সিগারেটের প্যাকেটে নিরাপদ।
শুকুর আলী সাহসী। সাপটি যদি বিষধর হয়, আর সুযোগ যদি পায়, তা হলে তার সাহসের বারোটা বাজাবে। এরকম মন্তব্য করলেন অনেকে। এ সময় শুকুর আলী জানালো, সাপটি দুধ খাচ্ছে। আর কিছু খেতে পারে না বোধ হয়। এ কথা বলে শুকুর আলী সাপটি সিগারেটের প্যাকেটে ভরে পকেটে সিগারেট রাখার মতো করে রেখে ত্যাগ করলো এলাকা। সে সাপটি নিয়ে রাতে কারো সাথে প্রতারণা করার চেষ্টা করছিলো কি-না তা বোঝা গেলো না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×