রাজশাহীর শালবনের সেই ঝর্ণা'র সাহসিকতায় মুগ্ধ রাজশাহী সহ দেশের সর্বস্তরের মানুষ। বিউটি পার্লার কর্মি ঝর্ণা বেগমের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে স্বাধীন ব্যবসা করে দিবে রাজশাহী পুলিশ প্রশাসন।
গত ১ এপ্রিল রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় কয়েকজন পুলিশ সদস্য সহ দায়ীত্ব পালন করছিলেন পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় অতর্কিত শিবির কর্মীরা তাদের উপর আক্রমন করে বসে।
এরই মাঝে দায়ীত্বপালনরত বাকি পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে নিরাপদ দুরত্বে সরে গেলে শিবির কর্মিদের মাঝখানে পড়ে যান জাহাঙ্গীর আলম। শিবির কর্মীরা মাথার হেলমেট খুলে বেধড়ক পেটাতে থাকেন জাহাঙ্গীর আলমকে। শিবিরের অন্যকর্মীরাও চতুর্দিক থেকে কিল ঘুষি, লাথি মারতে থাকে। এক পর্যায়ে জাহাঙ্গীর আলমের উপর ইট মারতে থাকে শিবির কর্মীরা।
এ সময় কয়েকজন কর্মী তার মাথা ইট দিয়ে থেতলে দেন। ঘটনার আকস্মিকতায় শালবাগান এলাকার বিউটি পার্লার কর্মি ঝর্ণা বেগম রাস্তায় বেরিয়ে দেখতে পান একটি নিথর দেহ পড়ে রয়েছে । তখনও কয়েকজন শিবির কর্মী সেই দেহে ইট দিয়ে আঘাত করে চলেছেন।
ঝর্ণা বেগম দৌড়ে গিয়ে দেখেন পড়ে থাকা মানুষটি একজন পুলিশ সদস্য। মাথা থেকে গলগল করে রক্ত পড়ছে। তিনি মহিলা মানুষ একাই তাকে তুলে ধরলেন। এসময় সংবাদ সংগ্রহে থাকা দুইজন সাংবাদিককে ডাক দিয়ে দ্রুত তাকে একটি ব্যাটারি চালিত যানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পাশে থাকেন জ্ঞান না ফেরা পর্যন্ত।
ঝর্ণার সাথে কথা হলে তিনি জানান, হৈচৈ এর শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন একজন মানুষ কে ১৫/২০ জন অমানবিক ভাবে মারছে। তাই তিনি তাকে সাহায্যের জন্য দ্রুত এগিয়ে যান। ঝর্ণা বলেন মানবিকতা থেকে তিনি এই কাজ করেছেন। তিনি যদি সেইদিন এগিয়ে না যেতেন তাহলে বিবেকের কাছে তিনি প্রশ্নবিদ্ধ থাকতেন। তিনি বলেন, 'আমি ভেবেছিলাম লোকটি মারা গেছে, পরে কেঁপে উঠায় নিশ্চিত হই বেঁচে আছেন তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।'
ঝর্ণা বলেন তার চাওয়া শুধু একটাই দেশে এই ধরনের সংঘাত যেন না হয়। যেন কোন মায়ের কোল খালি না হতে পারে।
ঝর্ণার স্বামী একজন ব্লক ফিটার ( শাড়ীর কাজ)) দুই মাস থেকে তিনি বিউটি পার্লারের কাজ ছেড়ে দিয়ে এখন চাকুরী খুজছেন।
ঝর্ণা যদি সেই সময় এগিয়ে না আসতেন তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো না।
এই ব্যাপারে রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার মনিরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ঈখন ভালো আছেন। ঝর্না বেগমের সাথে পুলিশ প্রশাসনের যোগাযোগ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঝর্ণা বেগমের প্রতি পুলিশ প্রশাসন কৃতজ্ঞ।
ঝর্ণা বেগম যেহেতু একজন বিউটি পার্লার কর্মি সেহেতু তাকে স্বাধীন ব্যবসা কিংবা নিজস্ব পার্লার বা ব্যবসা প্রতিষ্ঠান করে দিবে রাজশাহী পুলিশ প্রশাসন। ইতোমধ্যে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকরী ব্যাবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
পত্রিকায় দেখুন- সাহসিকতার পুরষ্কার পাচ্ছেন রাজশাহীর সেই ঝর্ণা
সাহসিকতার পুরষ্কার পাচ্ছেন রাজশাহীর সেই ঝর্ণা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।