বুকভার হওয়া এই বিকেলে আকাশ ছাপিয়ে বৃষ্টি চাইছি
তোমার ছোঁয়া হয়ে বৃষ্টি ভেজাক আমার শরীর...
স্পেক্টোর্যান্ট সাস্পেনশনের মত গলায় ঢেলে
বুক পরিস্কার করার জন্য এই বিকেলে আমি উন্মত্ত হই
বড় বড় ফোটা হয়ে নগরজুড়ে বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক শীতলক্ষায়
বুকের মাঝে অনেক মেঘ, মেঘ সরে যাক, হোক বৃষ্টি অনেক
তারপরেও বার্নিশ করা এই মনের মাঝেও কিভাবে ঘুনপোকারা আসে, খুব ধীরে ধীরে কেটে কেটে শক্ত ভীতকে দুর্বল করে দেয়?
তবে কি কোন এক বর্ষায় মনটা বৃষ্টিতে ভিঁজে ভিঁজে একাকার হয়ে গেল আর তারপরেই গাঢ় সবুজের মাঝে সাদা আর হলদেটে হয়ে যাওয়া কদম ফুল স্হান করে নিয়েছিল এটা কি তারই পুনরাবৃত্তি হতে চললো!
একটু আগে খুব অসহায়ভাবে বাসায় ফিরলাম। হাঁতে ছাতা মুড়িয়ে নিয়ে কাকভেজা হয়ে ফিরলাম। ভেজা শার্টেই মুখ মুছতে মুছতে ফিরলাম। হাতের মোড়ানো ছাতায় রাতের আলোর নিচে মুখ দেখতে দেখতে ফিরলাম....
না হুমায়ুনের কোন ক্যারেকটার হতে চাই নি...
সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি ছিল, ছিল ছাতা উড়িয়ে নিয়ে যাওয়া বাতাস...
আমার অর্ডিনারী ছাতাটা বাঁচানোই...
ইহা আমার ফেসবুকের পাতার জমিয়ে রাখা স্ট্যাটাস
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



