২০০৫ সালের মাঝামাঝি। বগুড়ার এক প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে গেছি। যেখানে ইলেকট্রিসিটি নেই। সেখানে টিভি দেখা এক দুরুহ ব্যাপার। বাংলাদেশের খেলা দেখতে হবে। খুঁজে খুঁজে পাশের গ্রামের একটি বাসায় পৌঁছলাম। রাত অনেক হয়েছে। কত রাত ঠাহর করতে পারছি না তবে গ্রামের হিসেবে সেটা অনেক রাত। সে বাসায় টিভি রয়েছে এবং ব্যাটারি দিয়ে সেই টিভি চলে। যাই হোক মামার সাথে যেহেতু গিয়েছি সেহেতু ব্যাবস্থা হবে। কিন্তু তারা টিভিতে খেলা না দেখে অন্য চ্যানেল (দুর্দশন হতে পারে) দেখছে। মামা অনুরোধ করলেন খেলার চ্যানেলটা দেয়ার জন্য। কিন্তু নাছোড়বান্দা পরিবার বারবার বলছে বাংলাদেশ জিতেছে।
তাদের কথা বিশ্বাস করার কোন মানে হয় না। কারন অষ্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মত একটি দেশ জিতবে এটা কৌতুক ছাড়া আর কি হতে পারে! অস্ট্রেলিয়া তখন একটি পরাশক্তির নাম। যে কোন দলের পক্ষেই অস্ট্রেলিয়াকে হারানো যেন কঠিন ব্যাপার। বিষণ্ণ মনে চলে আসার সময় সময় বাসার ছোট্ট ছেলেটি বলে উঠলো আশরাফুল সেঞ্চুরী করেছে। ফিরে আসতে গিয়েও থেমে যাই। নিজের কানকেও এবার বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ ২০০৫ সালের এই জুন মাসেরই ১৮ তারিখে ইংল্যান্ডের কার্ডিফে তৎকালীন বিশ্বের একনম্বর ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের স্মরণীয় জয়ে আশরাফুল ১০০ রান করেন। এই ম্যাচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ম্যাচ হিসেবে।
পরিচিত।
আশরাফুল ইতিহাসের শুরুটা হয়েছিল অভিষেকেই। ২০০১ সালে শ্রীলঙ্কায় সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসাবে নিজের অপরিহার্যতা বহু গুন বাড়িয়ে দেন যেটা তার উপর প্রত্যাশার চাদর হয়ে বিস্তৃতি ঘটে। প্রত্যাশা যখন চাপ হয়ে দাঁড়িয়েছিল তার পিঠের উপর সেই সময়ও প্রত্যাশা পুরন করার চেষ্টা করে যাচ্ছিলেন।
কয়েকদিন আগে আশরাফুলের বাসার ছাদে কথা হচ্ছিল, আশরাফুল ব্যাক্তিগত অনেক কথা বললেও ক্রিকেট সম্পর্কিত ব্যাপারে ছিল উদাসীন। ক্রিকেট সম্পর্কিত ব্যাপার নিয়ে কোন কথা না বললেও ক্রিকেটের প্রতি আর দেশের প্রতি ভালোবাসা সে লুকাতে পারে নি। বাসায় 'পিচ্চি' নামে পরিচিত আশরাফুলের চোখেমুখে কান্নার ভাষা ফুঠে ওঠে। এখনও যেন অল্প বয়সী সেই পিচ্চিটাকে কয়েকজন মিলে 'নিজেদের গাছ' বলে আমগাছে চড়িয়ে দিয়েছে। এরপর গাছের মালিক আসার পর সবাই পালালো কিন্তু আশরাফুল 'পিচ্চি' পালাতে পারলো না।
ছাদের উপর শেষ বিকেলের কিছুটা আলো মুখের উপর পড়তেই লুকানো চোখের জল চিকচিকিয়ে ওঠে। বাসার 'পিচ্চি' যেন এখনও সেই পিচ্চিই।
মেঘনার দিকে চলে যাওয়া খালের দিকে তাকিয়ে আশরাফুল বলে ওঠে 'ভাই আসলে আমি সবার কথা বিশ্বাস করি, সবাইকে বিশ্বাস করি এটা অনেকেই বলে ভুল কিন্তু এই ভুলটাই সংশোধন করা হয়ে ওঠেনা।'
আশরাফুলের বড়ভাই শিপন ভাই বললেন 'পিচ্চি' এই ধরনের অপরাধ করতে পারে না। ওর মধ্যে সততা আছে, সেই সততাকে যদি সে কিছুটা অবদমিত করে তবে সেটার জন্য সে নিজে দায়ী নয়। সেটা তার ক্যারিয়ারের চরম 'দুঃসময়ে ফাঁদে ফেলানো পন্থা'
আশরাফুলের এখন সময়টা কাটে ছাঁদের উপর সবজীর পরিচর্যা, দু একজন বন্ধুর সাথে কার্নিশে বসে গল্প করে। সেই সাথে কিছুটা ফেসবুক। ফেসবুকের হোমপেজ দেখি অনেকেই আমার বিরুদ্ধে কথা বলছেন, আবার আমার ভক্তরা আমার জন্য সমবেদনা প্রকাশ করছেন। এসব দেখে সময় কেটে যায়।
ফিক্সিং এর ব্যাপারে আশরাফুলের এখন মন্তব্য করা নিষেধ তবে তিনি জানালেন 'আমি যে কোন শাস্তি মেনে নেব, যেহেতু আমি অপরাধ করেছি। তিনি বলেন এখন অনেক হালকা লাগছে, এই অপরাধবোধে আমি অনেক কষ্ট পেয়েছি। স্বীকার করে নেয়ার পর অনেক হালকা লাগছে। আর এই ভুল করার জন্য অনেক অনুতপ্ত'
আশরাফুলের এ বড় ভাইয়ের এক বন্ধু বলেন, পিচ্চি কখনো কোন অন্যায় লুকিয়ে রাখতে পারে না। অর্থকড়ির প্রতি তার মোহ নেই, সে কোটি কোটি টাকার আইসিএল এভয়েড করে এসেছে। সে এমন এক ফাঁদে পড়েছে, তার বন্ধুরা সেই চালাকি থেকে সরে আসলেও তাকে বলির পাঠা বানানো হয়েছে।
আশরাফুল জাতীয় দলকে কি দিয়েছে সেটা বাংলাদেশের প্রতিটা ক্রিকেটপ্রেমীরা ভালোই জানে। আশরাফুলের উইলো যখনই হেসেছে তখনি বাংলাদেশ জয় পেয়েছে। আশরাফুলই শিখিয়েছে পরাশক্তির বিরুদ্ধে জয় কিভাবে কেড়ে নিতে হয়। আশরাফুল একজন নেহায়েতই খেলোয়াড়। খেলা ছাড়া সে আর কিছুই দিতে পারবে না।
আশরাফুলের পাশে দাঁড়ানোর মত লোক নেই। শুধু আছে এইদেশের কিছু ক্রিকেট পাগল তরুণ। যারা আশরাফুলের পাশে দাঁড়াতে চাইলেও তাদের পুলিশ লাঠিপেটা করে। বিসিবির পক্ষেই সম্ভব এই অপরাধীর অবস্থান বিবেচনা করে সর্বনিম্ন শাস্তি প্রদান কর। কেননা এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারের এখনও জাতীয় দলে প্রয়োজন আছে। তারও দেয়ার আছে।
যেহেতু অপরাধ নিজেই স্বীকার করে নিয়েছে সেহেতু তার শাস্তির পরিমানটা কমিয়ে আনাই চাচ্ছে ভক্তরা। এমনকি সর্বনিম্ন শাস্তি চায় এদেশের লক্ষ ক্রিকেটপ্রেমিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আবার ক্রিকেটে দেখতে চায় এমন অসংখ্য ভক্ত পোস্ট দিয়ে যাচ্ছেন। পাপ করেছে শাস্তি হোক। সবাই এটাই চাই। তবে সেটা আশরাফুলের স্বীকারোক্তির এবং তার অবস্থান বিবেচনা করে একদম লঘু শাস্তি হোক। এটাই ক্রীড়াপ্রেমীদের ভাষ্য।
সর্বোপরি একটা কথাই এখানে বলার রয়েছে, আশরাফুলের স্বীকারোক্তি ও তার অবস্থান বিবেচনা করে তার সর্বনিম্ন শাস্তির জন্য বিসিবিকেই আন্তরিক হতে হবে। একই সাথে নেপথ্যের খলনায়কদের প্রকাশ্যে এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
পত্রিকায় প্রকাশিত লিঙ্ক- 'আশরাফুলের যে শাস্তিটা প্রাপ্য'
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।