বর্ষায় পল্লী জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশের অঞ্চলভেদে বর্ষায় গড়ে উঠে গ্রাম্য সংস্কৃতি। ঝুম বৃষ্টিতে কৃষ্ক কাঁধে লাঙল নিয়ে মাঠে ছুটে যায়। উঠান মাঠ ঘাট পানিতে থই থই করে। নদী উপচে পড়ে। অবাধ্য কিশোররা লাফিয়ে পড়ে সে পানিতে। আষাঢ় মানেই সময় অসময় ঝমঝম বৃষ্টি। কর্দমাক্ত পথঘাট। খাল-বিলে থৈ থৈ পানি। নদীতে বয়ে চলা ছবির মতো পালতোলা নৌকার সারি।
আষাঢ় নিয়ে নগর জীবনেও এখন কম উন্মাদনা হয় না। প্রেমিকার হাতে হাত রেখে ভেজা। কানের লতিকায় কদম ফুল গুজে দেয়া কিংবা ভার্সিটির হলের কদম গাছ থেকে বর্ষার প্রথম কদম ফুল প্রেমিকার হাতে তুলে দেয়াও যেন যুক্ত হচ্ছে সংস্কৃতিতে।
এই আষাঢ় নিয়ে কবিরা লিখেছেন অসংখ্য কবিতা, গল্প, গান। কবিগুরু রবীন্দ্রনাথের বহু গান ও কবিতায় আষাঢ়ের সুস্পষ্ট উপস্থিতি লক্ষণীয়। এই আষাঢ় নিয়ে তিনি লিখেছেন, ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’
বর্ষার নতুন জলে স্নান সেরে প্রকৃতির মনও যেন নেচে ওঠে। ফুলে ফুলে শোভিত হয় প্রকৃতি। তাল তমাল শাল পিয়াল আর মরাল কপতের বন বীথিকায় চোখে পড়ে বকুল, কদম, জারুল, পারুল, কৃষ্ণচুড়া, রাধাচুড়াসহ অসংখ্য ফুল। তাইতো কবিগুরু লিখেছেন ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘এসো নীপবনে ছায়াবীথি তলে’ সহ আরো কত না গান।
আবার এই আষাঢ়ের অতিরিক্ত বর্ষণে পথ-ঘাট তলিয়ে যায়। প্রাত্যাহিক কাজে কর্মে আসে ছন্দপতন। এই ঘেমে ওঠা নগরীতে আষাঢ়ের বৃষ্টি ভিজিয়ে দিক নাগরিক জীবনের কঙ্ক্রীট দেয়াল। নব জলের শুদ্ধতায় স্নান করুক নগর।
নব জলের শুদ্ধতায় স্নান করুক নগর
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




