কোলাকুলিটা যখন স্বজনহীন দায়ীত্বরত পুলিশের সাথেই
১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ এক অন্যরকম ঈদ। টাউন হল মসজিদে ঈদের নামাজ পড়ে বের হয়ে দেখি পুলিশের একটি দল কঠোর মুখে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কারো সাথে কোলাকুলি করা হয় নি। ভাবলাম কঠোর মুখের পুলিশ গুলোর সাথে একটু কোলাকুলি করলে কেমন হয়! এগিয়ে গেলাম নেমপ্লেটে দেখি সবারই মুসলিম নাম। হাত বাড়িয়ে দিলাম। একটু মনে হয় আতঙ্কিতই হলো এরপর বুক বাড়িয়ে দিতেই সেও এগিয়ে গেলো কোলাকুলি কর্লাম মুখে কঠোর ভাবটা নেই তারবদলে মুখে প্রশান্তির রেখা। একে একে ৫ সদস্যরে পুলিশের দলটার সাথে কোলাকুলি করলাম।
আসাদ এভিনিউ দিয়ে হন্তদন্ত হয়ে এক পুলিশ যাচ্ছে। হাত টা ধরে বুক এগিয়ে দিতেই হেসে ফেললো বেচার পুলিশ। কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করলাম।
মানিক মিয়া এভিনিউ এর পুলিশ বক্সের সামনে দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র পুলিশের দিকে এগিয়ে গেলাম । অস্ত্র গুলো মনে হয় হাত দিয়ে একটু শক্ত করেই ধরলো। মুখে হাসি এনে শুভেচ্ছা জানালাম এরপর কোলাকুলি করছি এরই ফাঁকে তাদের সাথে থাক এস আই সাহেব মোবাইল দিয়ে একটা ছবি তুলে ফেললেন।
দেশের বাসায় স্ত্রী সন্তানদের রেখে দেশের জনগনের নিরাপত্তায় নিয়োজিত এইসব পুলিশদের ঈদের আনন্দ নেই । আমার পক্ষে যদি একটু আনন্দ দেয়র সামর্থ থাকে তাহলে দোষ কি?
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন