somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারা যারা বিচারক,আর আমরা আহাম্মক৷

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদালতে যাওয়ার সৌভাগ্য এখনো হয়ে ওঠেনি৷আর ছাত্র হিসেবে ও আইনের বই পড়া হয়নি৷তবে বিভিন্ন নাটক,সিনেমাতে দেখেছি আদালতের সামনে একটি দাড়িপাল্লা থাকে৷ছোটবয়সে বুঝতে না পারলে ও এখন এই দাড়িপাল্লার মর্ম বুঝি৷এক কথায় বলতে গেলে আইন সবার জন্য সমান৷দাড়িপাল্লা সেইটাই নির্দেশ করে চলেছে৷কিন্তু দাড়িপাল্লার সেই নির্দেশ কি কেউ মানছে?বাংলাদেশের মত দেশে এক একজন বিচারক তৈরি করতে নিশ্চয়ই খরচ কম নয়৷দেশের মানুষের ঘামের টাকায় তৈরি হওয়া একজন বিচারক যখন আদালতে বিচারকের আসনে বসেন তখন তার নিশ্চয়ই প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত ওই দাড়িপাল্লা৷শুধু বিচারক হিসেবে কেন ?একজন অতি সাধারন সৎ,নীতিবান,আদর্শবান ও বিবেকবান মানুষ ও বলবে বিচারের ওই মানদন্ডের কথা৷বিচারের ক্ষেত্রে অবশ্যই উচু,নিচু,কে সাংসদ আর কে বিপক্ষ দলের মহাসচিব,কে ধনী কে গরীব,কে জঙ্গী এইসব বিবেচ্য বিষয় হতে পারে না৷আর আমরা সাধারন মানুষ যখন দেখি আপনারা বিচারকরা বিচারকের আসনে বসে বিবেচনা করেন কে সাংসদ আর কে বিপক্ষ দলের মহাসচিব,কে ধনী কে গরীব৷ তখন আমাদের মনে প্রশ্ন জাগে আপনাদের শিক্ষা,বিবেক ও আদর্শ নিয়ে৷আপনাদের এত শিক্ষা,জ্ঞান এর মূল্য কি থাকে যখন আপনারা আপনাদের বিবেক ও আদর্শকে বিষর্জন দেন সামান্য ব্যক্তিগত ও দলীয় স্বার্থের জন্য৷একজন সাংসদ দিনে দুপুরে প্রকাশ্যে বিনা কারনে একটি শিশুকে গুলি করে,আবার তার বিরুদ্ধে মামলা নিতে পুলিশের সময়ক্ষেপন,মামলার পর আবার জামিন ও পেয়ে যায়৷অন্যদিকে বিপক্ষ দলের মহাসচিব যিনি কোন চোর,ডাকাত নয় ৷শুধুমাত্র সন্দেহভাজন হিসেবে নাশকতার মামলায় মাসের পর মাস জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়৷ধরেই নিলাম উনি গাড়ি পুড়িয়েছেন তাই তার জামিন হয় না৷তাহলে ঐ সাংসদ ও তো দিনে দুপুরে প্রকাশ্যে বিনা কারনে একটি শিশুকে গুলি করেছে ৷তাহলে তার জামিন হয় কিভাবে?আর যদি তার জামিন ই হয়,তাহলে ঐ মাহমুদুর রহমান,মান্না,ফখরুল ইসলাম এদের জামিন কেন হয় না?কোথায় আপনার আইনের মানদন্ড যখন ঐ সাংসদকে জামিন দিলেন?আবার আমাদের মানণীয় প্রধান বিচারপতি বলেছেন ,বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন৷সরকারের কোন চাপ বিচার বিভাগের উপর নেই৷আমরা আপনার কথার উপর আস্থা রাখতে চাই৷কিন্তু আস্থা ও বিশ্বাসের জায়গাটা আপনারাই নস্ট করে চলেছেন৷একই আইন একই অপরাধ ,বিচার কেন সবার জন্য সমান হয় না?আচ্ছা আপনাদের বিবেক কি ঘুমিয়ে পরেছে?আপনাদের বিবেক কি আপনাদের তাড়ায় না?আমরা কিন্তু খুবই সাধারন মানুষ৷ কম হলেও ভাল-মন্দ,ন্যায়-অন্যায় বোঝার মত ক্ষমতা আমাদের আছে৷আপনারা হয়ত ভাবেন আমরা নির্বোধ,বোকা,আহাম্মক৷বিষয়টা আসলে তা নয়৷আমরা মনে করি আমরা আমাদের অতিসাধারন জ্ঞান,বিবেক,নীতি,আদর্শ এখন ও আপনাদের মত বিষর্জন দেইনি৷মনে রাখবেন বিচারপতির বিচার ও হয়ত কোন একদিন,কোন একসময় হবে৷হয় আপনাদের, নয়ত আপনাদের আইন পরিবর্তন আমরা কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×