somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

ঘর হতে বহু দূর পা ফেলিয়া

২৯ শে মে, ২০১৩ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশে আসার পর থেকেই মনটা দেশে যাওয়ার জন্য আকুপাকু করতো। আর এই আকুপাকু ব্যপারটা আরো বেড়ে গিয়েছিল ২০১২ এর শেষ দিকে এবং ২০১৩ এর শুরুর দিকে। ভেবেছিলাম জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির দিকে যাবো। কিন্তু নানা রকম ঝামেলা আর ব্যস্থতায় সেটা হয় নি। অবশেষে ঠিক করলাম এপ্রিলের দিকে যাবো। এই সময় পিক সিজন না হওয়ায় টিকিটের দাম অনেক বেশি। যেই রুট গুলো আছে সব গুলোতেই টিকিটের দাম বাড়তি। তাই ভ্যানকুভার – চায়না – ঢাকা রুটই বেছে নিতে হল। (আমার ভ্যানকুভার যাওয়ার সেই অতি কষ্টকর ভ্রমণ কাহিনি না হয় অন্য আর একদিন বলবো।) টিকিটের দাম খানিকটা কম। তবে যে কষ্ট হবে তা অসহনীয়। কিন্তু দেশে যাচ্ছি মাত্র ১৮ দিনের জন্য। এত কম সময় নিয়ে কেন যাচ্ছি সেই কষ্টটা বুকেই জমিয়ে রাখতে হল।

৫ই এপ্রিল ভ্যানকুভার থেকে চায়নার গুয়াংজুর উদ্দ্যেশে রওনা হলাম যখন তখন ঘড়িতে স্থানীয় সময় দুপুর পৌনে ১ টা (১৫ মিনিট দেরি)। ভ্রমণ দূরত্ব প্রায় ১৪ ঘন্টা। চায়না সাউদার্ণ এয়ারলাইনস এর সেবার মান ভাল এটা শুনেছিলাম। তাই এই পথে আসার ইচ্ছে ছিল। আর টিকিট প্রাইস কম হওয়ায় বেছে নিয়েছিলাম এটাই। খাওয়া দাওয়ার মান বেশ ভাল। তাই এসব নিয়ে কোন চিন্তা করতে হয় নি। তারপর ও কেন জানি মনে হচ্ছিল কি একটা যেন খাই নাই!! পরে মনে হল ভাত খাওয়া হয় নি। গত ২ দিন যাবত। :P

চায়নাতে পৌছানোর কথা ছিল ৬ই এপ্রিল বিকেল ৫ টায়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্লেন চায়নার গুয়াংজুতে না থেমে ৩০ মিনিটের দূরত্বে অন্য কোন এক প্রদেশে (কেউ সেই জায়গার নামটা বলতে পারলো না) যেয়ে থামালো। সেখানে প্লেনেই আমাদের বসে থাকতে হল প্রায় ২/৩ ঘন্টা। বিরক্তির চরম সীমা তখন অতিক্রম করছিলাম। X( অবশেষে আবহাওয়া খানিকটা ভাল হওয়ায় প্লেন ছাড়লো এবং গুয়াংজুতে যখন প্লেন এসে থামলো তখন ক্ষুদা এবং ক্লান্তি দুটোই এসে ভর করেছে আমাকে।

চায়নাতে আমাদের ১৫ ঘন্টা যাত্রা বিরতি। সেখানে আমাদের ফ্রী হোটেলে থাকার ব্যবস্থা এবং খাওয়া ২ টাই দেয়া হবে। বিমানবনন্দরে নেমে চায়নার ইমিগ্রেশন ইনপেকশন কাউন্টারে গেলাম প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে। এখান থেকেই আমাদের নিয়ে যাওয়া হবে হোটেলে। প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর হোটেল পেলাম আমরা। চায়নাতে যেয়ে যে ব্যপারটি লক্ষ্য করলাম তা হল গুরুত্বপূর্ণ সব জায়গায় তরুণ তরুণীদের প্রাধান্য দেয়া হচ্ছে। কোন বয়ষ্ক লোককে দেখলাম না এসব জায়গায়। তাই হয়তো দক্ষতার বেশ ঘাটতি লক্ষ্য করলাম। যদিও এসব তরূণ তরুণীরা বেশ পরিশ্রমী।

সময় যেন দৌড়াচ্ছে আর এদিকে পেটের ক্ষুদা চরমভাবে বেড়ে চলেছে।:(( সাথে যোগ হয়েছে ক্লান্তি। আমাদের যেই হোটেলে নিয়ে যাওয়া হল সেটা বিমানবন্দর থেকে বেশ দূরেই। হোটেলে রিসিপশন থেকে প্রয়োজনীয় কাজ সেরে রুমে চলে গেলাম সরাসরি। রিসিপশন থেকে বলা হলো আমাদের জন্য রাতে খাবার নেই। শুধু সকালের নাস্তা দেয়া হবে। শুনেই মেজাজ খারাপ হলো। যদিও হোটেলের ২য় তলায় একটা রেস্টুডেন্ট আছে। তবে রিসিপশনের সুন্দরী তরুণী জানালো এই রেস্টুডেন্টে খাওয়ার থেকে বাহিরে যেয়ে খাওয়া ভাল। কারণ এখানে দাম অনেক বেশি।

রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিচ্ছুক্ষণ পর নেমে এলাম নিচে এবং যথারীতি খাবারের সন্ধান করে যাচ্ছিলাম। রেস্টুডেন্টেই প্রথমে ঢুকলাম। সুন্দরী ওয়েটাররা এসে ভীর করলো পাশে। তারা খাবারের অর্ডার নেয়ার জন্য তৈ্রি। কিন্তু সেই খাবারের ম্যেনুতে কোন দাম লেখা না থাকায় বুঝতে পারছিলাম না কোনটার দাম কত। ওয়েটাদর জিজ্ঞেস করতেই তারা কিছুই বুঝতে পারছিল না। আকারে ইঙ্গিতে, ছবি একে, লিখে কোনভাবেই বোঝাতে পারছিলাম না তাদেরকে। দামের কথা জিজ্ঞেস করলে তারা ভাবে আমি ভাতের কথা বলছি। :-*:-* কি আজিব!!! পরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বিষন্ন, ক্ষুদার্থ পেটে বিদায় নিলাম সেখান থেকে। শহরটা যেহেতু নতুন তাই ঠিক বুঝতে পারছিলাম কোন জায়গায় গেলে খাবার পেতে পারি। আশাপাশে কোথাও পেলাম না খাবারের দোকান! এখানে কেউ কি খায় না!! :-* অবশেষে হোটেলেই ফিরে আসতে হল।



ভ্যানকুভার থেকে দুটো ইন্সটান্ট নুডুলস কিনেছিলাম, যা হ্যান্ড লাগেজে ছিল। সেটা দিয়েই সেদিন রাতে খাবার খেয়েছিলাম এবং ক্ষুদা মিটিয়েছিলাম। সকালে উঠে নাস্তা দেয়ার কথা থাকলেও আমাদের গ্রুপের অনেকেই পায় নি। পরে অনেক চড়া দামে বিমানবন্দরের খাবার দোকান থেকে কিছু কিনে খেয়েছিলাম।
ঢাকা থেকে ফিরতি পথে আবার চায়না গুয়াংজুতে ট্রানসিট ব্রেক ছিল সাড়ে ২০ ঘন্টা। এখানেও একটা হোটেল দিয়েছিল এবং সকালের নাস্তা ছাড়া আর কোন খাবার দেয় নি তারা। দেশ থেকে কিছু খাবার হ্যান্ড লাগেজে নিয়ে এসেছিলাম যা রাতে খেয়েছিলাম।



পরের দিন সকালে নাস্তা খেতে যেয়ে রেস্টুডেন্টে যেয়ে টোকেন দেখানোর পর চাইনিজ ভাষায় কথা বলতে লাগলো ওয়েটারগুলো। কিছুই বুঝলাম না। সকালবেলা মেজাজ খারাপ করতে চাই না তাই বললাম ইংরেজীতে কথা বলতে। হাতের ইশারায় কিছু একটা বলছিল। পরে উপায় না দেখে রিসিপশনে যেয়ে জিজ্ঞেস করতেই ১৮ তলায় যেতে বললো। ওখানে আমাদের জন্য বুফে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পেট ভরে খেয়ে চলে গেলাম রুমে।

যা শিখলামঃ যেহেতু তাদের ইংরেজী জ্ঞান বেসম্ভব ভাল; তাই চাইনিজ ভাষা শেখা জরুরি বিশেষ করে যারা বিভিন্ন কাজে যান সেখানে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ রাত ১১:০৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×