আমাদের দৈনন্দিন জীবনে কিছু ব্যপার ঘটে যা আমরা না চাইলেও হয়। এই যেমন ধরেনঃ
১। আপনার অফিসে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে বেশ ভাল একটা গ্রুপ আছে যাদের সাথে আপনি চলেন। কিন্তু দেখবেন কোন না কোন কারণে সেই গ্রুপের মধ্যে ঝগড়া লাগবেই। এবং অবধারিত ভাবেই গ্রুপে ভাঙ্গন তৈ্রি হবে। এটা যে শুধু একটা গ্রুপের মধ্যে হয় তা নয়; এটা হয় কোন কমিউনিটির মধ্যেও। তাই হয়তো আমি যেই ছোট শহরে থাকি সেখানে বাঙ্গালীদের মধ্যেই ৩ টা ভাগ!
২। যে যতই টাকা পয়সার মালিক হয়ে যাক না কেন, তার মানষিকতা আচার ব্যবহার দেখে ঠিকই বোঝা যায় তার পারিবারিক অবস্থান। হুট করে বড়লোক হয়েও তাদের মন মানষিকতা নিম্নই থেকে যায়।
৩। উপদেশ দিতে সবাই পছন্দ করে। ফ্রী বলে কথা! কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে এমন জ্ঞান দিবে যেন মনে হবে উনি বিদ্যার সাগর! উনার মত জ্ঞানী আর হয় না। কিন্তু যেয়ে দেখেন বাসায় এরা নিজের বউ পিটায় কিংবা গালিগালাজ করেন। পরকীয়া তো সাধারণ ব্যপার! আশেপাশের লোকজনদের কিংবা তার ছেলে মেয়েদের নানারকম জ্ঞানের কথা বলেন। যে যত জ্ঞানীই হোক না কেন, পশু হয়ে বেচে থাকার কোন মানে নেই। সমাজে এদের দাম নেই কোন।
৪। প্রতি সেমিস্টারের শুরুতেই ছাত্র / ছাত্রীদের পণ থাকে "এইবার ফাটাইয়া দিমু" এমন। কিন্তু --------
৫। সারাদিন যারা অন্যের দোষ ত্রুটি খুজে বেড়ান, পরশ্রীকাতর হন, তারা প্রায়ই বলেন "আমি তো কিছু করি নি। তারপর ও সে আমার বিরুদ্ধে কথা বলেছেন"। অনেকেই আছেন যারা অন্য দেশের মানুষ দেখলে তাদের দোষত্রুটি খুজে ইতিহাস বানিয়ে ফেলেন। আপনার শুনতে ভাল না লাগলেও কিছু করার নাই।ভাবখানা এমন যেন মনে হয় ধোয়া তুলসিপাতা।
প্রতিবছর আমাদের শহরে (অন্য কোন প্রভিন্সে কিংবা শহরে হয় কি না জানা নেই) মূলত সামারে মোসাইক ফেস্টিবল হয় মে মাসের একদম শেষের দিকে। ৩ দিনের এই ফেস্টিবলে বিভিন্ন দেশের কালচার, ইতিহাস, ঐতিহ্য, খাওয়া দাওয়া থেকে শুরু করে নানারকম স্টল থাকে। এতে সেই দেশের সম্পর্ক জানার এক দারূণ অভিজ্ঞতা আহরণ করা যায়। শহরের বিভিন্ন জায়গায় এইসব স্টল বসে। এবারো আয়োজ়ন করা হয়েছিল ফেস্টিবলের। আমি এই প্রথম গিয়েছিলাম। তবে সব স্টল ঘুরে দেখার মত সময় ছিল না। কারণ স্টল অনেক কিন্তু সময় অনেক কম।
যে বিষয়টি আমাকে ব্যথিত করেছে সেটা হল, এখানে বাংলাদেশের কোন স্টল নাই। খোজ নিয়ে জানতে পারলাম গত ২ / ৩ বছর আগে বাংলাদেশীদের একটা স্টল বসানোর কথা থকলেও সেটা হয় নি। কারণ ছিল ---------
তারপর ও চেষ্টা করে যাবো যেন একবার সেই ফেস্টিবলে আমরা অংশগ্রহণ করতে পারি।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




