আমাদের নিয়ত পথচলায় উদ্বেগ এর অভাব নেই।অনেক অবিচার,অনাচার আমরা প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছি কিংবা দাতে দাত পিষে হজম করার চেষ্টা করে যাচ্ছি।কিন্তু রাজনৈতিক অস্থিরতার বাইরেও নতুন উদ্বেগ এর ভয়ানক এক কারন হয়ে দাঁড়িয়েছে আমাদের শিক্ষা ব্যাবস্থার বর্তমান অবস্থা।একে একে যেভাবে শিক্ষা ব্যাবস্থার উপর আঘাত হানা হচ্ছে তাতে জাতির ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দেহর অবকাশ রয়েছে বৈকি।বুয়েট এর অচলাবস্থা নিয়ে সবাই অবগত আছে।এত সব নির্লজ্জ আচরণ এর পর নতুন করে এ বিষয়ে বলার কোন দরকার আছে মনে হয়না।এখন শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে নতুন সেলুকাস।আজ নতুন আরেকটি বিষয় চোখে পরল।নাহিয়ান বিন হোসেন নামের এক ভাইয়ের পোস্ট এর কিছু অংশ উল্লেখ করলাম।
“ ঢাবির "ক" ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ঘন্টা ৪৫ মিনিট থেকে কমিয়ে ১ ঘন্টা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ নাকি একাডেমিক মিটিং এ চূড়ান্ত অনুমোদন নেয়া হবে। ঢাবিতে যারা "ক" ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে তারা জানে কোন বদ্ধ উন্মাদ না হলে কেউ এই কাজ করতে পারে না। তা কি করা হবে সেই ৪৫ মিনিট?? ওই মিনিটের বাঁচানো টাকা দেয়া হবে পদ্মা সেতুর জন্য! ভর্তি কমিটির চেয়াম্যান নাকি এখনো এর বিরোধিতা করছেন, কিন্তু তিনি পাত্তা পাবেন কিনা কে জানে! দেখুন, কি দারুন উন্নতি আমাদের শিক্ষাক্ষেত্রে হচ্ছে।“
এ সব কিছু কিসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যাবস্থাকে আমি জানিনা।তবে ভাল কিছুর দিকে যে না তা নিঃসন্দেহে বলা যায়।বুয়েট এর আন্দোলন সবার চোখে পরেছে ঠিক ই কিন্তু এখন সম্পূর্ণ ঘটনা কেবল মিডিয়া জগত এর জন্য উৎকৃষ্ট কিছু রিপোর্ট এর সোর্স ব্যাতিত আর কিছু মনে হচ্ছেনা।
এখন দেশের অবস্থা যা দাঁড়িয়েছে তাতে কিভাবে অথরিটির কানে এই সকল কথা পজিটিভ ভাবে যাবে তা ঠিক বোঝা যাচ্ছেনা।কিন্তু আমরা যদি অন্য কেউ এ প্রবলেম সমাধান করতে এগিয়ে আসবে এই ভেবে চলমান সার্কাস দেখতে থাকি তার ফল বোধকরি হয় খুব সুখকর হবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


