প্রায়শই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর গলায় বলতে শোনা যায় যে তিনি দেশ এর মানুষের জন্য কাজ করেন।নিজের ঢোল নিজে পেটানো তার মত অবস্থানের একজন মানুষের জন্য কতটুকু যৌক্তিক তা নিয়ে কথা থেকে যায়।
যাই হোক আমার লেখার উদ্দেশ্য এটি নয়।বাংলাদেশ এর একটি জাতীয় জনপ্রিয় দৈনিক পত্রিকা(অবশ্যই এক শ্রেণীর রাজনৈতিক মতাদর্শের লোকের কাছে)দৈনিক আমার দেশ এ সিরাজুর রহমান নামের একজনকে কলাম লিখতে দেখা যায়।গত বুধবার ১৫ আগস্ট ২০১২ তারিখের সম্পাদকীয় পাতায় “জাতীয় ঐক্য ধ্বংস করে গদি রক্ষার অপচেষ্টা” নামক শিরোনামে তার একটি লেখা প্রকাশিত হয়।তার একটি অংশ নিচে উল্লেখ করলাম
“আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের নীতি ও কর্ম বাংলাদেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক। জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি রাজনীতিতে নেমেছেন। আওয়ামী লীগের নেতৃত্ব পাওয়ার পর বিবিসির স্টুডিওতে আমাদের বলেছেন, ওরা তার বাবাকে মেরেছে, মাকে মেরেছে, ভাইদের মেরেছে, তাদের জন্য কেউ কাঁদেনি, তার প্রতিশোধ নিতেই তিনি রাজনীতিতে নেমেছেন। আমি এবং আমার সহকর্মী জন রেনার তাকে বুঝিয়ে বলেছিলাম, এ উক্তি এবং এ জাতীয় মনোভাব রাজনৈতিক নেতৃত্বের জন্য মোটেই কল্যাণকর নয়।দু’জন সাধারণ সাংবাদিকের সুপরামর্শ হাসিনা শোনেননি।“
আগেও তাকে আমি এ উক্তি করে লিখতে দেখেছি।এখন প্রথম কথা তার কথায় সত্যতা কতটুকু?
যদি তার কথা মিথ্যে হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে প্রধানমন্ত্রী পদের সম্মান রক্ষাত্রেও শেখ হাসিনার এ বিষয়ে আপত্তি জানানো উচিৎ।না জানানোর পিছনে একটি কারন হতে পারে যে তিনি এ বিষয়ে অবগত নন।কিন্তু তাই বা কি করে ধরে নেই।অনেক লেখায় যেখানে তার বিরুদ্ধাচারণ করা হয় এমন পত্রিকার সম্পাদকীয় পাতার খোঁজ তিনি রাখবেন না এত অদূরদর্শী তিনি নিশ্চয়ই নন।তাছাড়া ওই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর কারাবরণ এর পিছনের কারন প্রমান করে তিনি ওই পত্রিকার খোঁজ রাখেন।
তাহলে কি ধরে নেওয়া যায় যে সিরাজুর রহমান যা লিখেছেন তা সত্য? যদি তাই হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলে থাকেন যে তিনি সর্বদা দেশের মানুষের জন্য কাজ করেন এই কথা মেনে নিতে আমার কষ্ট হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


