১০ বছর আগের সময়ের কথা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি।২০০২ সনে যখন দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভয়ানক বেগতিক তখন তৎকালীন রুলিং পার্টি “অপারেশান ক্লিন হার্ট” নামে একটি অপারেশান শুরু করে।নির্দিষ্ট করে বলতে চাইলে ১৬ ই অক্টোবর ২০০২ থেকে ৯ ই জানুয়ারী ২০০৩ পর্যন্ত স্থায়ী হয় তা। একথা বলার অপেক্ষা রাখেনা যে সেনাবাহিনী দ্বারা পরিচালিত এ অপারেশান এ সব কাজ আইন কে শ্রদ্ধা রেখে করা হয়নি।কিন্তু তার ফলাফল ছিল চমকপ্রদ। মেজরিটি সংখ্যক সাধারন মানুষ একে স্বাগত জানায়।আমিও সেই দলের ই একজন ছিলাম।তা মূলত আর সবার মত পিছনের ভয়ঙ্কর দিন গুলোর কথা স্মরণ করেই। এর ফলশ্রুতিতে আমরা RAB এর আত্মপ্রকাশ দেখতে পাই ২৬ই মার্চ ২০০৩ সনে। আইন বহির্ভূত বিচারকার্যে অংশগ্রহন করলেও ভয়ঙ্কর কিছু সন্ত্রাসীর হাত থেকে জাতিকে মুক্তি দিয়ে মুহূর্তেই তারা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে যায়। আমরা অধিকাংশ সাধারণ মানুষ একে সাপোর্ট করে গিয়েছিলাম।কিন্তু যা খারাপ তা কি সর্বদাই খারাপ নয়?আপাত দৃষ্টিতে একে ভাল মনে হলেও তার ভয়ংকর প্রভাব আজ ১০ বছর পরে আমরা হারে হারে টের পাচ্ছি।যেই রাজনৈতিক দল এর জন্য প্রচুর বাহবা পেয়েছিল তারাও যে আজ এর বাজে প্রকোপ দ্বারা যে প্রবলভাবে প্রকম্পিত হচ্ছে তার প্রমান প্রচুর। বিচারবহির্ভূত হত্যা কখনো যে গ্রহণযোগ্য হতে পারেনা তা আমরা নিঃসন্দেহে উপলদ্ধি করতে পারতেছি আজ।
প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও আজ ঠিক এমন ই একটি সমস্যার সামনে হয়ত দাড়িয়ে আমরা যার ফল দেখা যাবে ১০ বছর পর পাচ্ছি।কিংবা এরও আগে।আর সবার মত আমিও যুদ্ধাপরাধী দের বিচার চাই।আমার স্বল্প জ্ঞান বুদ্ধি বলে আমাদের গর্বের স্বাধীনতা যুদ্ধের বিরোধী অবস্থানে যারা ছিল তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই।অন্তত ২৫ ই মার্চ এর রাতে যা ঘটেছিল তারপর কোন সুস্থ স্বাভাবিক দেশপ্রেমিক মানুষের দ্বারা পাকিস্তানি দের সাপোর্ট করার কোন সুযোগ রাখেনা। ধর্মের দোহাই দিয়েও না। হুমায়ন আহমেদ স্যার এর মত গলা মিলিয়ে আমিও ধিক্কার দিয়ে তাদের বলতে চাই “তুই রাজাকার”। এর বিচার এমন ভাবে যাতে না হয় এমনভাবে যাতে না হয় যাতে করে বিপক্ষ কোন রাজনৈতিক দল বলতে পারে এর বিচার স্বচ্ছ ভাবে হয়নি।এত নির্যাতন যারা করেছে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমান থাকবেনা একথা আমার অন্তত বিশ্বাস হয়না।আজ এমন কোন বিচার যদি করা হয় যেখানে সঠিক প্রমান উপস্থাপন ছাড়াই শাস্তি দেওয়া হয় তাহলে এর নিশ্চয়তা কথায় যে RAB এর মত ঘটনা আবার আমাদের তাড়া করবেনা?এর নিশ্চয়তা কথায় যে কিছু মানুষ একে ভিত্তি করে আইন কে উপেক্ষা করে কোন সাধারণ মানুষের উপর তাদের খড়গহস্ত আরও বেশি উদ্যত করতে উৎসাহ পাবেনা?যা আমাদের কারও কাম্য হওয়া উচিৎ না।আমরা যাতে একথা না বলি যেমন ভাবেই হোক এসকল রাজাকার এর শাস্তি হোক। বরং সুস্থ বিচার প্রক্রিয়ার মাঝেই যাতে এদের আইনের আওতায় আনা যায়। আমার বিশ্বাস আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে স্বচ্ছ ভাবেই এই সকল রাজাকার দের বিচার করা সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


