somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♥ ফাল্গুনী ভালোবাসা ♥

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






তুমি যদি চাও সুর্যকে নিয়ে যাবো তোমাদের বাড়ি,
তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেবো আড়ি,
তোমার দুচোখে রাত্রির খোজে পৃথিবীকে দিবো মুড়ে,
তুমি চাইলেই বোবা পৃথিবীটা ভরে দেবো সুরে সুরে,-
নচিকেতার মতো অনেকে প্রিয় মানুষটির উদ্দেশে আমরা হাজারো শপথ বাক্য পাঠ করি !
যদিও বার্নার্ড শ বলেছিলেন- প্রেম হলো একটি জলন্ত সিগারেটের মত,
যার শুরু আগুন দিয়ে এবং শেষ ছাইয়ে ! ভালোবাসার করুন
পরিণতির কথা জেনেও আমরা কেউ প্রেমের ব্যাপারে পিছিয়ে
নেই !

হেলেনকে জেমসের ভালোবাসার কারনেই ট্রয় যুদ্বের
সূচনা এবং ১০ বছরের যুদ্বে ট্রয় নগরি ধ্বংসস্তুপে পরিণত হয় !

সীতাকে ভালোবেসে ফেলার কারনেই রাবন তাকে হরন করে
নিয়ে যায় এবং অবশেষে স্বর্গপুরী লঙ্কা জ্বলে পুড়ে অঙ্গার হয় !

ভালোবাসার কারনেই ইউসুফ কে জেলের ঘানি টানতে হয় !

বনবাসি আইয়ুবের মরণব্যাধি কুষ্ঠকে উপেক্ষা করে ভালোবেসেই রহিমা সারাক্ষন তার সঙ্গে থেকে সেবা-শুশ্রুষা করে সুস্থ করে তোলেন !

সাপে কাটা ভেলায় ভাসিয়ে দেয়া হয় লখিন্দরকে, সঙ্গে থাকে বেহূলা !

সাবিত্রী তার মৃত স্বামীর পুনর্জন্ম আনে ভালোবাসার বদৌলতে !

রাধা-কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে !

প্রেমের মালা গলায় দিয়েই সপ্তম এডওয়ার্ড রাজসিংহাসন ছেড়ে পথে নামেন !

সম্রাট শাহজাহান নিজের প্রেমের অম্লান সৃতি অক্ষুন্ন রাখার জন্যি নির্মান করেন তাজমহল !

প্রেমের কারনেই লাইলি মজনু, আনার কলি, শিরি ফরহাদ,
রোমিও জুলিয়েট, শরৎ বাবুর দেবদাসের করুণ বেদনার্ত পরিণতি
আজো আমাদের অন্তরে রক্তপাত ঘটায় !

যাকে ভালোবাসি তার প্রতিক্ষায় অথবা প্রার্থিত মানুষটির আগমন প্রতিক্ষায় দাড়িয়ে থাকি ! ভালোবাসা মরে গেলে ঘৃনা হয়ে যায় -বলেছেন সমরেশ মজুমদার !

এসেছিলে তুমি চলে গেলে
দিয়ে গেলে শুধু স্মৃতিখানি !!
সবার জীবনে প্রেম আসে, তবে ৮০% ক্ষেত্রে প্রেম হয়, কোনো না কোনো কারনে এসব প্রেমের ৬০% অকালেই ঝড়ে পরে ! ২০% প্রেম করে কোনো না কোনো ভাবে বিয়ে করে ! তবে মজার বেপার হলো এদের মাঝেও বিয়ের কিছুদিন পরে তারা ভাবে তারা ভুল করেছে তখন বিচ্ছেদ ! ভালোবাসার মানুষটিকে না পেয়ে অপরিচিত কাউকে বিয়ের পর সাবেক প্রেমিকা অথবা প্রেমিককে দেখামাত্রই কারো কারো কাছে আমাবস্যার দংশন,সুনামি-সীডরের আলিঙ্গন মনে হয় ! যাতনার যাতাকলে অনেকেই দেহ-মন-প্রান সপে দেয় !

প্রেম বলতে কেবল যুবক-যুবতির সম্পরকই বুঝায়না ! সম্পর্কের ধরন অনেক প্রকার, ভাইবোনের সম্পর্ক,বাবা-ছেলে,মা-মেয়ে,ননদ-ভাবি,শ্বশুর-জামাই,শাশুরি-পুত্রবধু,এমনকি বন্ধুত্বেরও হাত আছে ! সে সম্পর্ক হতে পারে সুসম্পরক,কুসম্পরক,মোটামুটি ভালো,তেমন একটা ভালো নয় এরকম !

নেপোলিয়ন বলেছিলেন-প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ি হতে চায়,তাহলে একমাত্র অস্র হলো নিরুদ্দেশ হওয়া ! আর তাই প্রেমে সফলতার জন্য ছেলে-মেয়ে একসাথে সবার কথা ভুলে ঘর ছারে, ঘর বাধে একাকি ! ভালোবাসা মানুষকে বানায় স্বার্থপর, আর তাই তখন মা-বাবা কে মনে হয় পর , এবং ভালোবাসার মানুষটিকে মনে হয় আপন ! ভালোবাসা অতঃপর বিয়ে, বিয়ে একটা পারিবারিক বন্ধন, এই বন্ধন হওয়া উচিত দুটি পরিবারের সম্মতিতে ! পালিয়ে বিয়ে করে মা-বাবার অসম্মতিতে একটা নতুন জীবনের শুরুতে মা-বাবাকে কস্টের মাঝে ফেলে সুখি হওয়া যায়না !

ভালবাসা সম্পর্কে লোকে অনেক কিছুই বলবে........ওসবে কান না
দেয়াই ভালো। সবচেয়ে বড় ব্যাপার হলো নিজেদের মধ্যে বিশ্বাস,
বোঝাপড়া আর নির্ভরতা কতটুকু। যদি এগুলো সন্তেষজনক হারে
থাকে তবে চিন্তার কোন কারন নেই। ভালোবাসা মানে দুইজনের আশা,সপ্ন,পূর্ণতা,অপূর্ণতা, কস্ট করে হলেও এক ছাদের নিচে একসাথে ঘর বাধা ! পরিশেষে বলবো, শুধু আজ নয়, বছরে একদিন ভালোবাসা দিবস নয়,ভালোবাসা দিবস হোক সবার জন্য প্রতিদিন ! ভালোবাসার মানুষটির জীবন হোক ফুলের মতো সুবাসিত মনকারা, নজরকারা ! ভালোবাসার মানুষটি ভালো থাকুক সারাবেলা !

লিখার সূত্রঃ উপন্যাস,ম্যাগাজিন,বিভিন্ন আর্টিকেল এবং নিজস্ব ভাবনা !

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×