somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌতুকের আধুনিক রূপ: মুদ্রার অপর পিঠ

০৪ ঠা আগস্ট, ২০০৬ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। প্রলয় মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা কোন এক সরকারী অফিসে অফিসার ছিলেন। প্রলয়ের বাবাকে সৎ বলা যাবে কিনা সে নিয়ে বির্তক চলতে পারে, কিন্তু ঘুষ পাননি বলেই হোক কিংবা তিনি বলেই হোক সরকারী বেতনের চেয়ে খুব বেশী অর্থকড়ি সঞ্চয় করতে পারেননি তিনি। চেহারা সুরৎ ভাল হওয়ায় মোটামুটি মালদারের এক মেয়ের সাথে জুটেছে প্রলয়। বিয়ের কথা বার্তা ঠিকঠাক। কিন্তু দেনাপাওনার প্রশ্নে বেঁকে বসল মেয়েপক্ষ। তাদের আর কোন দাবী নেই, কেবল মেয়েকে সাজিয়ে দেবেন আর কাবিনের অঙ্কটা যেন ভাল হয়। নইলে প্রেস্টিজের ব্যাপার। সেই সাজিয়ে দেয়ার জন্য অলঙ্কারের পরিমান আর কাবিন নামার অঙ্কটা শুনে তো প্রলয়ের বাবার ভিমরী খাবার দশা। লাখ পাঁচেক টাকার অলঙ্কার আর লাখ দশেকের কাবিন ছাড়া প্রেস্টিজ নাকি তাদের একেবারেই থাকে না।

আমি কি বানিয়ে বলছি? একটু খোঁজ নিয়েই দেখুন না। ছেলে কি করে, তার এই পরিমান অর্থ যোগাড় করার সার্মথ্য আছে কিনা সেটা মূখ্য নয়। প্রেস্টিজ বাঁচাতে হবে সেটাই বড়।

কাবিনের অংক নিয়ে রীতিমত প্রতিযোগিতা হয় মেয়েদের কাজিনদের কিংবা বান্ধবীদের মধ্যে। কার কত বেশী কাবিন হয়েছে সেটা তত ভাল বিয়ের প্যারামিটার হিসেবে গন্য করা হয়। কাবিন কতটা উশুল হল কিংবা আদৌ তার স্বামী কখনও সেটা শোধ করবে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। বড় একটা অংকে কাবিন হতে হবে সেটাই গুরূত্বপূর্ণ।

বিয়ের সময় আত্মীয়রা ওৎ পেতে থাকেন ছেলের বাসা থেকে কি কি আসল দেখার জন্য। একটু খারাপ জিনিস পত্র আসলে হাসি চাপা চাপি শুরু হয়ে যায়। কত দামী আর ভারী বেনারসী দিল, কসমেটিকসের দাম কত এসব নিয়ে চলে ভীষন আলোচনা। অথচ বিয়ের সেই শাড়ি জীবনে আর দ্্বিতীয় বার পরা হয় কিনা সন্দেহ। আর কসমেটিকসের কাজ তো হয় সব পালর্ারে, তাহলে এই দামী কসমেটিকসের দরকারটা কোথায়?

আরো কিছু ব্যাপারে বাড়াবাড়ি করা হয়। তার একটি হল কমিউনিটি সেন্টার কত দামী হল তা দেখা। ভাল কমিউনিটি সেন্টার না হলে প্রেস্টিজ থাকে না। আরো টুকিটাকি ব্যাপার স্যাপার তো আছেই।

ছেলেদের পরিবার থেকে এসব ব্যাপারে খুঁত খুঁত করতে আমি দেখিনি। মেয়েদের পরিবার থেকেই আসলে এসব ব্যাপারে আপত্তি আসতে দেখেছি। আর বারবার ভেবেছি, 'রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি!'


[লেখাটি আমার বন্ধু [link|http://geekswithblogs.net/joycsharp|R
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৬ বিকাল ৫:১৮
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×