আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি জীবনানন্দ দাশ আমার সবচেয়ে পছন্দের একজন কবি। যদিও তার কবিতার মধ্যে অনুসর্গের ভেরিয়েশন কম, কিন্তু তার উপমার এক্সপেরিমেন্টগুলো অসাধারন। তার যুগের তুলনায় অদ্ভুত বাক্য বিন্যাস, ভুগোল আর ইতিহাস থেকে এলিমেন্ট নিয়ে আসার এক্সপেরিমেন্ট আর উপমার অনবদ্য মিশ্রন তার কবিতাকে অমর করেছে। [ইটালিক]এই ডাঙা ছেড়ে হায়[/ইটালিক] কবিতাটি তার "রূপসী বাংলা" কাব্য গ্রন্থ থেকে নিয়েছি।
[গাঢ়]এই ডাঙা ছেড়ে হায়[/গাঢ়]
[ইটালিক]জীবনানন্দ দাশ[/ইটালিক]
এই ডাঙা ছেড়ে হায় রূপ কে খুঁজিতে যায় পৃথিবীর পথে।
বটের শুকনো পাতা যেন এক যুগান্তের গল্প ডেকে আনে ঃ
ছড়ায়ে রয়েছে তারা প্রান্তরের পথে পথে নির্জন অঘ্রানে ;--
তাদের উপেক্ষা ক'রে কে যাবে বিদেশে বলো -- আমি কোনো ম-তে
বাসমতী ধানক্ষেত ছেড়ে দিয়ে মালাবারে -- উটির পর্বতে
যাব নাকো ; দেখিব না পামগাছ মাথা নাড়ে সমুদ্রের গানে
কোন দেশে -- কোথায় এলাচিফুল দারুচিনি বারুনীর প্রাণে
বিনুনি খসায়ে ব'সে থাকিবার স্বপ্ন আনে ; -- পৃথিবীর পথে
যাব নাকো ঃ অশ্বত্থের ঝরাপাতা ম্লান শাদা ধুলোর ভিতর,
যখন এ-দু'--পহরে কেউ নাই কোনোদিকে -- পাখিটিও নাই,
অবিরল ঘাস শুধু ছড়ায়ে রয়েছে মাটি কাঁকরের 'পর,
খড়কুটো উলটায়ে ফিরিতেছে দু' একটা বিষণ্ন চড়াই,
অশ্বত্থের পাতাগুলো প'ড়ে আছে ম্লান সাদা ধুলোর ভিতর ;
এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


