ভাবলাম মনের কথা জানাবার সবচেয়ে উত্তম সুযোগ হবে এটা। যেই ভাবা সেই কাজ। হলমার্কসের একটা কার্ডের দোকান তখন সবে খুলেছে মিরপুর 10 নম্বরে। গিয়ে দেখি বিশাল একটা কার্ড এসেছে ভ্যালেন্টাইন দিবস উপলক্ষ্যে। প্রায় দুই ফুট বাই দেড় ফুট হবে কার্ডটা, যতদুর মনে পড়ে।
কার্ডতো কিনলাম কিন্তু ভিতরে সরাসরি কিছু না লিখে ইঙ্গিতপূর্ণ কিছু লেখতে হবে। নইলে সব ভজঘট হয়ে যাবার সম্ভাবনা। অনেক ভেবে চিন্তে বিরাট কার্ডের বুকে ছোট্ট করে লিখলাম-
"নদীকে...
জানি সাগরেই মিলবে
তবুও, জানি নদীও মোড় ঘোরায়"
উত্তরে কি কার্ড পেলাম জানেন? "be always a true friend"!! আমার সমস্ত আশায় পানি ফেলে দিল। শালার, মেয়েরা পারেও...
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


