somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ ল্যাটেক্স - 1

০৩ রা এপ্রিল, ২০০৬ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকের দেখাদেখি আমার খুব ইচ্ছে হলো কিছু টিউটোরিয়াল ধরনের লিখি। তাই এই লেখা। পছন্দ হলে জানাবেন, তাহলে এই বিষয় বা এই ধরনের অন্যান্য বিষয় নিয়ে লিখব।

ল্যাটেক্স কিন্তু ল্যাটেক্স কনডম নয়, একটি ডকুমেন্ট প্রসেসীং সিস্টেম। সহজ কথায় এটি তাই করে থাকে যেটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়। কিন্তু একটু জটিল পনথায়।

আমরা অনেকেই প্রোগ্রামী ল্যঙ্গুয়েজ সম্বন্ধে জানি। ল্যাটেক্সও অনেকটা সেই ভাবে কাজ করে। মনে করুন আপনি একটি ডকুমেন্ট লিখবেন, সেটি প্রথমে কিছু কমান্ড সহযোগে লিখে ফেলুন, তারপর ল্যাটেক্স প্রসেসরের মধ্যে দিয়ে চালিয়ে দিলেই পাবেন পিডিএফ, যেটা আপনি ব্যবহার করতে পারেন।

জটিল কথা বার্তা বাদ দেই। উপরন্তু ল্যাটেক্স ব্যবহারের ভাল বা খারাপ দিক গুলো আপাতত আলোচনার বাইরে রাখি। চলুন হাতে 15 মিনিট সময় থাকলে, ছোট্ট একটি ল্যাটেক্স ট্রেনিং হয়ে যাক। ভুল বললাম, 15 মিনিট সময় ঠিকই, কিন্তু ল্যাটেক্স সফটওয়্যার ডাউনলোড, ইনস্টলেশন ইত্যাদি বাদ দিয়ে।

প্রথমে ডাউনলোড এবং ইনস্টল করুন মাইকটেক্স (বা মিকটেক্স) এখান থেকে http://www.miktex.org/Setup.aspx। আপাতত 32 মেগাবাইটের বেসিক সিস্টেম দিয়ে শুরু করতে পারেন। ওহ বলা হয়নি, এটি উইন্ডোজ ইউজারদের জন্য। যদি লিনাক্স ইউজার হন তাহলে সম্ভবত এটি ইতিমধ্যে আপনার সিস্টেমে ইনস্টল আছে। লিনাক্স ইউজার হলে আমাকে আপনার ডিস্ট্রিবিউশনের নাম সহ জানান। সেমতে উত্তর দেয়া যাবে।

মাইকটেক্স এর ইনস্টলেশন শেষ হলে পরে একটি এডিটর ডাউনলোড করুন। আপাতত http://www.latexeditor.org/ থেকে ল্যটেক্স এডিটরটি ডাউনলোড এবং ইনস্টল করুন।

এরপর প্রোগ্রাম লিস্ট থেকে LEd রান করুন। File > New ক্লিক করুন। এরপর একটি উইন্ডো দেখতে পাবেন। সেখানে Templates লেখাটিতে ক্লিক করুন এবং Paper সিলেক্ট করুন। তারপর ওকে ক্লিক করুন। বাম দিকের প্যানেলটায় Paper.tex দেখতে পাবেন, ডাবলক্লিক করে ওপেন করুন। title{...} বদলে title{Testing latex} লিখুন। অন্যান্য ... গুলোও এভাবে প্রয়োজনমত বদলে নিন। এরপর কিবোর্ডে F9 প্রেস করুন। অতঃপর টুলবারে পিডিএফ লেখাটি ক্লিক করুন। এরপর Ctrl + Shift + P একসাখে প্রেস করলে ডকুমেন্টটি দেখা যাবে।

Whew। এত কিছু করে মাত্র কয়েকটি লাইন দেখানো? সুতরাং সাবধান করে দিতেই লিমিটেশন গুলোর ব্যাপারে -
1. এটি মূলত গবেষক বা বিজ্ঞানীদের একটি টুল। সাধারন টুকটাক ব্যবহারের জন্য নয় মোটেই।
2. কিছু নু্যনতম কম্পিউটার জ্ঞান চাই এটা ব্যবহার করতে।
3. এটা শেখার রাস্তা কন্টকপূর্ণ।

তো যাই হোক ভাল দিক গুলো আর লিখলাম না। দেখি কার এ পর্যন্ত আগ্রহ থাকে। এর গুনগান পরেও গাওয়া যাবে। উপকারী মনে হলে জানাবেন, নইলে আমিও আগ্রহ হারিয়ে ফেলব পোস্ট করার।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×