সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৬ রাত ২:৫৮
ওয়াটার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আর্থ দেখি নাই। তবে ট্রিলজির আর দুইটা ছবি ফায়ার আর ওয়াটার দেখেছি। সবশেষ ছবি ওয়াটার। বরাবরের মতো কাস্টিংএ দীপা স্টারদের বেছে নিয়েছেন। জন আব্রাহাম ও লিসা রায়। সঙ্গীতে এ আর রহমান। গ্ল্যামারের এই ভিন্ন রকমরে উপস্থাপনার খায়েস দীপা মেহতার মজ্জাগত। আছে আন্তর্জাতিক স্বীকৃতি। ভাল ফিল্ম মেকার হিসাবে খ্যাতি। সব মিলিয়ে দীপা মেহতা কিছু বানালে তা দেখাই রেওয়াজ। ওয়াটারের কাহিনী কিন্তু আজকের নয়। একেবারে কংগ্রেস আমলের। মানে গান্ধীজির কংগ্রেস। তখনকার বিধবাদের সমস্যা নিয়ে তৈরি এ ছবি। সমস্যাটি যে এখনও ভারতে নেই তা নয়। ভাবতে অবাক লাগে বিধবা বিবাহ প্রচলনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের পরও ওয়াটারের মতো ছবি এখনও প্রাসঙ্গিক লাগে। ঐতিহাসিক সেট। বিশশতকের প্রথম দিকের ভারতের নির্জনতা। আর আছে কেন্দ্রীয় চরিত্র ছোট ময়েটির অসাধারণ অভিনয়। মোটিফ হিসাবে ফিল্মে পানি এক লাগসই আইডিয়া। আর আমাদের কাছে পানি মানে তো অনেক কিছু। পানির প্রতীকের আড়ালে কত কথাই না বলা যায়। কিন্তু শেষ পর্যন্ত ওয়াটার কংগ্রেসী রাজনীতিতে নাকাল হয়েছে। শিশু বিধবাকে গান্ধীজির ট্রেনে তুলে দেওয়ার মাধ্যমে স্পষ্ট করেই বোঝা যায় ইতিহাসের একটা ভুল পাঠ নিয়েছেন দীপা। গান্ধীজির রাজনীতি বিধবাদের দুঃখ কি ঘোচাতে পেরেছে?
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।