সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৬ সকাল ৭:০৮
ইনসাইড ম্যান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সিনেমাটর শুরুতে ভেবেছিলাম কোনো একটা গড়বড় হয়েছে। স্পাইক লির ছবিতে দিল সে ছবির ছাইয়া ছাইয়া... আসবে কোথা থেকে? পরে খোঁজ নিয়ে দেখলাম ঘটনা তা-ই। এই ছবির টাইটেল ও এন্ডিং সঙ ছাইয়া ছাইয়া। বোম্বের পথ ধরে হলিউডেও হয়তো সামনে আইটেম সঙ দেওয়া শরু হবে। অটোমেটিক মুচকি হাসি পেল। এ আর রহমানের নতুন ব্যবহার আবিষ্কৃত হলো এই ছবির মাধ্যমে। ইনসাইড ম্যান এক রহস্যময় ব্যাংক ডাকাতির গল্প। দক্ষ একটি ডাকাত দল ব্যাংকে ঢুকে এ কর্মকর্তা, কর্মচারী, কাস্টমার সবাইকে জিম্মি করে ফেলে। ইনফ্রারেড বোমার সাহায্যে ব্যাংকের ক্যামেরা বিকল করে দেয় তারা। জিম্মিদের পোশাক খুলে নিয়ে নিজেদের মতো পোশাক পরায় তাদের। জিম্মি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব পান পুলিশের দক্ষ ডিটেকটিভ ফ্রেজার। জিম্মি কাহিনীর উত্তেজনাকর পরিস্থতির মধ্যে চতুর ব্যাংক ডাকাত ডালটনের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলা চলতে থাকে ফ্রেজারের। এ খেলা যখন জমে উঠেছে তখন আবির্ভাব ঘটে ক্ষমতাধর নারী ম্যাডেলিন হোয়াইটের। তার নিয়োগকর্তা ব্যাংকের মালিক। মালিক এমন একটি ডকুমেন্ট ডাকাতদের হাত থেকে বাঁচাতে চায় যা প্রকাশিত হলে তার জীবনের কালো অধ্যায়টি প্রকাশিত হয়ে পড়বে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সহযোগিতা করেছিলেন নাজি এক ব্যাংকারকে। পরে ব্যাংকটি দখল করে নেন তিনি। ম্যাডেলিন হোয়াইটের আগমনে বাষ্পীভূত পরিস্থিতিতে নতুন উপাদান যুক্ত হয়। কিন্তু মধ্যস্থতা করতে গিয়ে ম্যাডেলিন বুঝতে পারে ব্যাংক ডাকাত তার আসার উদ্দেশ্য আগে থেকেই জানে। বুদ্ধিমান ডাকাত রাসেল জিম্মিদের সঙ্গে ব্যাংক থেকে বের করে দেয় তার সঙ্গীদেরও। নিজে ব্যাংকের ভেতর এক সপ্তাহ থাকার ব্যবস্থা করে। কোনো রক্তপাত, লুট বা ধ্বংসাত্মক ঘটনা ছাড়াই জিম্মি পরিস্থিতির অবসান ঘটায় সন্দেহ হয় ফ্রেজারের। তিনি লেগে থাকেন বিষয়টি নিয়ে। জানতে পারেন, এ ডাকাতির পেছনে আছে মূল্যবান একটি হিরার প্রসঙ্গও।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন
//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//
নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৭

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।