দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট
২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডা ভিঞ্চি কোড ও গসপেল অব জুদাস সাম্প্রতিক সময়ে যিশু বিষয়ক বিতর্ককে সামনে এনেছে। নানা অনাকাঙ্ক্ষিত তর্ক হয়েছে। বিতর্ক, মিছিল মিটিং হয়েছে। লাস্ট টেম্পটেশন নিয়েও বিতর্ক হয়েছে। যদিও কাজানজাকিস সতর্ক ও বিজ্ঞ শিল্পী এবং যথেষ্ট প্রজ্ঞার সঙ্গে যিশুকে চিত্রিত করেছেন। 1951 সালে নিকোস কাজানজাকিস এই উপন্যাসটি লেখেন। আর উপন্যাসটি নিয়ে মার্টিন স্করসিজ ফিল্ম করেন 1988 সালে। দীর্ঘকাল কাজানজাকিসের বইটি নিষিদ্ধ ঘোষিত বইয়ের লিস্টে স্থির অবস্থান পেয়েছিল। এই সিনেমায় জেসাসের ভূমিকায় অভিনয় করেছেন উইলেম ডেফো। এই সিনেমায় দেখানো হয়েছে ইফ, যদি, বাই এনি চানস যিশু সাধারণ মানুষের মতো লোভের বশবর্তী হয়ে পার্থিব জীবনযাপন করতেন ক্রুশ থেকে নেমে এসে। তবে কী ঘটতো? ধরা যাক ক্রুসে বিদ্ধ হবার সময় তাকে এসে একজন এঞ্জেল এসে মুক্ত করলেন। সন্তর্পনে তাকে নিয়ে যাওয়া হলো একটি গ্রামে। সেখানে মেরি মাদালিনের সঙ্গে তার সংসার হলো। সন্তান-সন্ততি হলো। কী হতো তা হলে? এই প্রশ্নকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটি। যিশু এখানে সর্বদাই ইটার্নাল যেসাস আবার পার্থিব মানুষও। পার্থিব আর ইটার্নিটির দ্্বন্দ্বের মধ্য দিয়ে এই ছবিটি মানুষ ও মহামনুষের মধ্যে একটা সূক্ষম যোগসূত্র খুঁজে পেয়েছে। যেখানে গিয়ে বোঝা যায় যিশুর জীবনে যা ঘটেছে তা কেন অনিবার্য ছিল। তবে পৌরানিক যিশুকে যখন প্রত্যেকটি ঐতিহাসিক মুহূর্তে দ্্বিধান্বিত অবস্থায় পাওয়া যায় তখন দর্শকরা বিস্মিত ও চিন্তিত হবেন।
ফিল্মটির ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল...
...বাকিটুকু পড়ুনলিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন
সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন