টুয়েনটি ফোর ও কেফার সাদারল্যান্ড
০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফিল্মি ফিল্মি ক্যাটাগরিতে ড্রামা সিরিয়াল টুয়েনটি ফোর নিয়ে একটা এন্টৃ দেব বলে মেলা দিন থেকে ভাবছি। কিন্তু লিখি লিখি করে লেখা হয় না। এইবার লিখতেই হলো। কারণ কেফার সাদারল্যান্ড বেস্ট অ্যাকটর ইন ড্রামা সিরিজে অভিনয়ের জন্য এমি অ্যাওয়ার্ড পেয়ে গেছেন। আর অবশ্যই সেটা ঘটেছে টুয়েনটি ফোর সিরিয়ালের জন্য। শুধু দেশে বিদেশের ড্রামা সিরিয়াল বা সোপ অপেরাগুলোর মধ্যেই নয়, অ্যাকশন মুভি হিসাবে চিন্তা করলেও টুয়েনটি ফোর অনেক মুভির থেকে এগিয়ে থাকবে। টানটান উত্তেজনা, প্রতি মুহূর্তের অ্যাকশন, অভিযান আর অপারেশন। না দেখলে বোঝার উপায় নেই। আর যে দেখেছে সে জানে একেকটি সিজন মানে একটি টুয়েনটি ফোর আওয়ারের ঘটনা শেষ করতে কতটা নির্ঘুম রাত কাবার করতে হয়। অবশ্য এটা ঘটে আমাদের ক্ষেত্রেই। কারণ আমরা ডিভিডিতে দেখি সিরিয়ালটা। ইউএসএ-তে বা ফক্স নেটওয়ার্কের মাধ্যমে যারা দেখেন তারা অবশ্য রেগুলার সিরিয়াল দেখার স্বাদই পান।
টুয়েনটি ফোর দেখানো শুরু হয়েছে 6 নভেম্বর 2001-এ। এখন চলছে ফিফথ সিজন। সিরিজটিতে কেফার সাদারল্যান্ড অভিনয় করেছেন ফেডারেল এজেন্ট জ্যাক বাওয়ারের চরিত্রে। যিনি কাজ করেন সিটিইউতে। মানে কাউন্টার টেরোরিজম ইউনিটে। এই কাল্পনিক ফেডারেল এজেনসির হেডকোয়ার্টার লসএঞ্জেলেসে। আর তাদের অ্যাকশন এলিট রাজনীতিবিদ আর হাই প্রোফাইল টেরোরিস্টদের নিয়ে। শুরু করলে যাতে শেষ না করে ওঠা না যায় এমন মশলা দিয়েই তৈরি টুয়েনটি ফোর।
অপারেশনগুলোর নায় জ্যাক বাওয়ার। মাথা ঠাণ্ডা, খুনি আর আপোসহীন এক নায়ক। পুরস্কারটা আসলেই তার প্রাপ্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪

সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন...
...বাকিটুকু পড়ুন
বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে...
...বাকিটুকু পড়ুন




খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের...
...বাকিটুকু পড়ুন