somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিদা

০৬ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ শতকের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত মেক্সিকান আর্টিস্ট ফ্রিদা কাহলো। তাকে নিয়ে ছবি করার উদ্যোগ শুরু হলে নাকি হলিউডের সুপার স্টার ম্যাডোনা ও জেনিফার লোপেজরা লাইন দিয়ে রীতিমতো যুদ্ধ করেছেন কাস্টিং পাওয়ার জন্য। শেষ পর্যন্ত সালমা হায়েকেরই জয় হয়েছে। ফ্রিদা চরিত্রে তাকে অরিজিনাল মনে হয়েছে। জুলি টাইমর এ ছবি বানিয়েছেন 2002 সালে।
ফ্রিদা কাহলোর জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো ছোটবেলার মর্মান্তিক বাস দুর্ঘটনা ও বড়বেলায় আরেক আলোচিত মেক্সিকান পেইন্টার দিয়েগো রিভেরার সঙ্গে সম্পর্ক মানে বিয়ে। দিয়েগো রিভেরা ছিলেন হাই ক্যালিবারের শিল্পী। প্রভাব-প্রতিপত্তি ছিল অনেক। রিভেরা-কাহলো দম্পতির সোশালিস্ট জীবন ছিল সবার আলোচনার বিষয়। রিভেরা মেয়েদের পটানোর ব্যাপারে ছিলেন ওস্তাদ। আর পারিবারিক বিষয়ে লিবারাল। অন্যদিকে ফ্রিদাও ছিলেন মুক্তপ্রাণ বাইসেক্সুয়াল। তাকে নিয়ে ছবি শুধু ইন্টেলেকচুয়াল কারণে বিখ্যাত হবে বা বাজারে চলবে তা না ভাবাই ভাল। বরং দেখা গেছে রিউমারটাই বড় হয়ে উঠেছিল।
ছবির শুরু ফ্রিদার শৈশব থেকে মৃতু্য পর্যন্ত। তার অাঁকা নানা ছবির পরিপ্রেতি আশপাশের ঘটনা বেশ দতার সঙ্গে উঠে এসেছে। মুভি যখন স্টিল হয়ে একটি পেইন্টিংএ থেমেছে তখনই বোঝা গেছে হলিউডের কেরামতি।
ফ্রিদার জীবনে নানা পুরুষ ও নারী এসেছে। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও বিতর্কিত লিও ট্রটস্কি। বিখ্যাত মার্কসিস্ট ও বিপ্লবী। লেনিনের উত্তরাধিকারী হিসাবে জোসেফ স্টালিন নয়, তারই মতা পাওয়ার কথা ছিল। কিন্তু তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। অকাজে, অসঙ্গে থেকে শেষ পর্যন্ত যে হাতুড়ি আর কাস্তে নিয়ে তার আজীবনের স্বপ্ন সেই হাতুড়ির আঘাতেই মৃতু্যবরণ করতে হয়েছে। ঘুরতে ঘুরতে পালাতে পালাতে একদা ট্রটস্কি দিয়েগো রিভেরার ঘরে আতিথ্য বরণ করেছিলেন। তার সঙ্গে ফ্রিদার গড়ে উঠেছিল এক পাগলপারা সম্পর্ক। কিন্তু সিনেমায় একটু বেশিই দেখানো হয়েছে, এ অভিযোগ শুধু আমার না, অনেকেই করেছেন। সমাজতন্ত্রের প্রতি হলিউডের ােভ চিরকালীন একটা ব্যাপার হয়ে পড়েছে বলতেই হবে।
বাদবাকী ফ্রিদা দেখলে জোশ বলতেই হবে। একজন আর্টিস্টের একান্ত জায়গাগুলো বোঝার, তার বেদনা অনুভব করার, তার কাজের সহজসাধ্য একটা মানে বের করার চেষ্টাকে খারাপ বলা এত সহজ না।
এই মুভিতে রিভেরার চরিত্রে অভিনয় করেছেন আলফ্রেড মলিনা। ট্রটস্কির চরিত্রে জিওফ্রে রাশ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×