সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
লাগে রাহো মুন্না ভাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মুন্নাভাই সিরিজের ছবি। মুন্নাভাই এমবিবিএসএস-এর মজা যারা পেয়েছেন তারা মুন্না ভাইয়ের সিকোয়েলের মজাটা মিস করতে চাইবেন না এটাই স্বাভাবিক। এই ছবির পরিচালক রাজকুমার হিরানি। বোম্বেতে কমেডি বানানোর হিড়িক পড়েছে। হাসির ছবি দেখে মাঝে মাঝে অবশ্য কান্নাও পায়। কিন্তু সম্প্রতি এমন অনেক ছবি তৈরি হয়েছে যা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। মুন্না ভাই সিকোয়েল। অতএব হাসির ছবির স্রোতে গা ভাসিয়ে তৈরি সেটা বলা যাবে না। বরং এই স্রোতে মুন্না অনেক এগিয়ে আছে। এইবার মুন্নাভাই যথারীতি ভাই লোগ। মানে গুন্ডা, সঙ্গে এক পাণ্ডা। দুইয়ে মিলে রেডিও একটি কুইজ শোতে জেতার জন্য গান্ধী বিষয়ে জানাশোনা লোকদের অপহরণ করে নিয়ে আসে। কারণ কুইজ শোটা গান্ধী বিষয়েই। কুইজ শো তে জিতে রেডিওর হোস্টের মনও প্রায় জয় করে ফেলে সঞ্জয় দত্ত। কিন্তু বাধ সাধেন তার মাথার ভেতর ঘোরাফেরা করা গান্ধীজী। ইন্ডিয়ার গান্ধীজীকে নিয়ে ডিল করা তা নিয়ে আবার কমেডি তৈরি করা কঠিন কাজ। এই সিনেমায় সেই কঠিন কাজটাই হয়েছে। আর মজাও মিলেছে ষোল আনা। প্রফেসর মুরলীর নকল চরিত্রে মুন্নাভাইকে দারুণ লেগেছে। আর আসল মুন্না তো রাফ অ্যান্ড টাফ, ঝাক্কাস। নায়িকার নাম বিদ্যা বালান : কুল ভেরি কুল।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সাধু সাবধান!
রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।