আপেলের দিকে তাকালে লগ্নীকৃত পুঁজির
বিস্তার মনে পড়ে।
আপেল, তোমার মাঝে নিহিত ইতিহাস
বাগানের ঘাসে অকস্মাৎ তোমার ঝরে যাওয়া
ক্রেনে ক্রেনে তোমার নিথর স্থানান্তর
তোমার ক্রমিক রক্তিমাভা...
ওই এক একা আপেলেরই ভেতরে গ্রন্থিত।
এমনকি তোমার ক্ষুদ্র দেহের ওপর ছাপাঙ্কিত ব্যাজকেও গুপ্ত ইতিহাস মনে হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



