যে গৃহিনী ব্যস্ত রজনীব্যাপী রান্নাবান্না সেরে
তোমার লোহায় মৃত গোখরার মতো স্তন ঠেকিয়েছিল
তাকে আপেলের উপমা থেকে রেহাই দিও।
বিজ্ঞাপন চিত্রে গচ্ছিত আপেলের চেয়ে
অন্ধকার রাতের পায়রা
আরও বেশি গুঞ্জরিত, পালকমুখর।
রান্নাবান্নার ঘ্রাণ নিয়ে
দৈব প্রণয়ের কথা ব্যক্ত করো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


