কাল রাতে এনডিটিভির একটা লাইভ অনুষ্ঠান দেখছিলাম। উপস্থাপনা করছিলেন বারখা দত্ত। তিনি কারগিল যুদ্ধ সম্পর্কে রিপোর্টিং করে বিখ্যাত হয়েছিলেন। কালকের লাইভ অনুষ্টানটির নাম ছিল উই দি পিপল। বিষয় ছিল 'পুলিশিং দি ইন্টারনেট : পসিবল অর ডিজায়ারএবল?' এতে উপস্থিত ছিলেন ইন্টারনেট সম্পর্কিত নানা কর্তাব্যক্তি, সরকারের বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তা, ইন্টারনেটের মিসইউজ, অ্যাবিউজের শিকার ব্যক্তিরা। প্রচুর সংখ্যক ব্লগার, হ্যাকার, সমাজের নানা ক্ষেত্রের নানা বয়সের লোকজন। খুবই লাইভ ও ডাইনামিক ছিল টকশোটি। মাঝে মাঝে নেয়া হচ্ছিল ভুক্তভোগীদের সাক্ষাৎকার। পর্ন সাইটগুলো নিয়ে বেশ খোলামেলা ও জমজমাট আলোচনা হলো। সেখান থেকে একটা বিষয় বের হলো যে, চাইলড পর্ন ও চিলড্রেনস অ্যাকসেস টু পর্ন সাইট এ দুটি ভিন্ন বিষয়।
ইমেইল ও ব্লগিং-এর ক্ষেত্রে এনোনিমিটিকে বড় একটি সমস্যা হিসাবে চিহ্নিত করলেন অনেকেই। এই সমস্যাটি সামহোয়ারের ক্ষেত্রেও খুব সত্য। এনোনিমাস ব্লগার ও ইমেইল ইউজাররা অনেকক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে অ্যাবিউজ, মিসইউজের কাজগুলো করেন।
তবে শেষ পর্যন্ত যে বিষয়টি নিয়ে প্রায় সবাই সহমত হলো তা হলো মিডিয়াটা কোনো সমস্যা নয়। এক্ষেত্রে পুলিশিং করাটা সম্ভবও নয়, আকাঙ্ক্ষিতও নয়। ফলে ইন্টারনেটকে দোষারোপ করে লাভ নেই। দোষারোপ করতে হবে এর অপব্যবহারকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০