আমি তোমার ঘননীল জোৎস্নার দিকে
বাড়িয়ে দিয়েছি বৈদু্যতিক আলো।
তুমি বিদু্যৎ বিভাগকে ক্ষমা করে দিও।
পৃথিবীতে অনেক বৈদু্যতিক উত্থান ও পতন হলো
নদীশাসন করা হলো। তড়িৎ সম্পাতে বহু লোক মারা গেল। দীর্ঘজীবী হলো তড়িৎসম্প্রদায়।
তবু বিদু্যৎ আছে বলে
সহসা বিদু্যৎ বিপর্যয়ের পর
জোৎস্না চোখে পড়ে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



