দুপুর বেলা আমি ছেলেধরা হয়ে যাই।
আমাদের গ্রামের ছেলেরা ছোটকালে
পাখিধরা হয়ে শালিখ ধরে এনে কথা শেখাতো।
ছোটদের ধরে এনে আমি দুষ্টামি শেখাই
বলি রিকা রিকা বলে বেড়াও তো
ওরা দুইবার লিকা লিকা বলে পালিয়ে যায়
মেলা থেকে শাড়ি এনে দেব, পুতুল দেব
একবার রিকা বলোতো সোনা।
আগে ছেড়ে দাও বলে ওরা
জিহবা দেখিয়ে পালিয়ে যায়।
আর আমি একা একা পাখিদের মতো
একস্বরে একমনে আপনার নাম বলতে থাকি
ছোটছেলেমেয়েদল পেলে টুপ করে শিখিয়ে দেই
রিকা রিকা...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




