তাহাদের দৃষ্টিগান বৃক্ষপত্রালাপের মতো
আমাদের মনে লেগে আছে। আর আমাদের বৃষ্টিগুলি
আমরা ঠাকুরের গ্রামে 64 কিলোমিটারে রেখে আসি।
অরুণিমা সান্যালের মুখ দ্্বিতীয়বার ভাসাভাসা শুশুকের ন্যায় আমাদের মনে পড়ে কি পড়ে না।
সেই সূত্রে, সেই সূক্ষম সূত্ররেখা ধরে আমরা গান গেয়ে ফিরি। আর কবিরা খেজুর বৃক্ষের মতো স্থিরচিত্রে দাঁড়ায়ে থাকেন। দীর্ঘ জোব্বা পরিহিত কবিদের মতো তারা
পুচ্ছ ও প্রেক্ষাপটে
অপাত্রে
অপার অশনি সংকেতে
ভীতমুখে কেবলি দাঁড়ায়ে থাকেন।
তাহাদের নদীগুলোর নাম জলশব্দের মতো
আমাদের দেহে লেগে আছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



