রুম নম্বর 327
১০ ই মার্চ, ২০০৭ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ক্লাশ শুরুর সাথে সাথে ভাসানী হলে এলোটমেন্ট পাইলাম। ভাস্করদারে বললাম আপনার রুমে উঠতেছি কাল, রেডি থাইকেন। যথারীতি তার রুমে গিয়া উঠলাম। 126 নম্বর রুম। দারুণ আরামদায়ক। সেকেন্ড ইয়ার পার করে তিন তলায় উঠলাম। রুমে গিয়ে দরজার পাশে একটা দেয়াল লিখন দেখে কেমন কেমন লাগলো। লেখা আছে আড্ডা নিষিদ্ধ। একটা কালার পেন দিয়ে আকারটাকে ন বানিয়ে আমি লিখলাম নয়। অর্থাৎ আড্ডা নিষিদ্ধ নয়। কিছুদিন মৌজে থাকলাম। আড্ডা চলতে থাকলো। মনে হলো একটু বেশি হয়ে যাচ্ছে। তাই লিখলাম তা নয়। কিছুদিন পর আবার মনে হলো এটা কী লিখলাম? আবার লিখলাম তা যে নয় তাও নয়।
অর্থাৎ,
আড্ডা নিষিদ্ধ নয়। তা নয়। তা যে নয় তাও নয়।
কিছুদিন পর কোন বিচ্ছু জানি রুমে বেড়াতে এসেছে। এক ফাঁকে সে লিখছে- কী যে বোঝাতে চাচ্ছেন না তাও বোঝাতে চাচ্ছেন না।
এইসব লেখা বহুদিন আমাদের রুমে শোভা পেয়েছিল। অনেকদিন আর যাওয়া হয় না ক্যাম্পাসে। ফলে জানি না এখনও সেগুলো সেভাবেই লেখা আছে কিনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন