সংক্ষেপে তোমাকে ডাকি
অতি অল্প বাক্যে শেষ করি কথা।
ভয় বললে ভয়
ভয় যদি না বলো তবে এ এক
গম্ভীর রহস্য।
এইসব ছোট হাসি
ছোট কথার অর্থ নাই।
ইশারায় যতটুকু বোঝো
ততোটুকু। ব্যস।
মধ্যরাতে দু'একটা ভীত পায়রার আওয়াজ।
ঘুম ভেঙে যায়। এত ছোট স্বপ্নের
কোনো মানে নাই।
ওই ভদ্র নীল পাথরকে আমি বলি রবি।
কারণ রবিবার তোমাকে দেখি না। আকাশ জুড়ে
থাকে শুধু ওই ভদ্র নীল পাথর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



